✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

গোলাপজলে গোসল করে রাজনীতি ছাড়লেন আওয়ামী লীগ নেতা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-২৭, | ১৩:০৯:৪৫ |

মুন্সিগঞ্জ সদর উপজেলায় আলী হোসেন মৃধা (৪৮) নামের এক আওয়ামী লীগ নেতা গোলাপজলে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন। আজ শনিবার (২৮ জুন) বেলা ১টার দিকে বজ্রযোগিনী ইউনিয়নের চূড়াইন গ্রামে নিজ বাড়ির উঠানে গ্রামবাসীর সামনে তিনি এমন কাণ্ড ঘটান।

আলী হোসেন মৃধা বজ্রযোগিনী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ওই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। পেশায় তিনি একজন ডেকোরেটর ব্যবসায়ী।

গোসল শেষে সাংবাদিকদের আলী হোসেন মৃধা জানান, তিনি ২০১৬ সালে রাজনীতিতে যোগ দেন এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরে তিনি ইউপি সদস্য পদেও দায়িত্ব পালন করেন। এখন রাজনীতি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আলী হোসেন মৃধা বলেন, ‘গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর আমার বোধোদয় হয়। তখন অনেকেই এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছিল, কিন্তু আমি ছিলাম আমার গ্রামে। আমি কোনো অনিয়ম বা বিতর্কে জড়াইনি। এখন থেকে আমি শুধু ব্যবসা নিয়েই থাকতে চাই, রাজনীতি নয়।’

- মুন্সিগঞ্জ প্রতিনিধি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..