✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ট্রাক ও বাসের মাঝে চাপা পড়ে পুলিশ সদস্য নিহত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-২৭, | ১২:৫৬:১৬ |

কুষ্টিয়ায় বাস ও বালুবাহী ট্রাকের মাঝে পড়ে হাফিজুর রহমান নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।

শনিবার (২৮ জুন) সকাল ১০টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের আলামপুর এলাকায় পুরাতন হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাফিজুর রহমানের গ্রামের বাড়ি গোপালগঞ্জ। তিনি কুষ্টিয়া হাইওয়ে পুলিশ বিভাগে কর্মরত ছিলেন।

কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন বলেন, দায়িত্বরত অবস্থায় আমাদের হাইওয়ে থানার কনস্টেবল হাফিজুর রহমান মারা গেছেন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়, এর মাঝে চাপা পড়ে তিনি নিহত হন। সেখানে আমাদের একটি টিম ডিউটি করছিল। সিগন্যাল ভায়োলেন্ট করেছিল সম্ভবত। ১০ চাকার ট্রাক বালু নিয়ে কুষ্টিয়া থেকে ঝিনাইদহের দিকে যাচ্ছিল। আর ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাস ক্যাম্পাস থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। এসময় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

-কুষ্টিয়া প্রতিনিধি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..