✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

হিরো আলমের যত্নে ব্যস্ত রিয়া মনি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-২৭, | ১২:১৫:২৬ |

ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটার আশরাফুল আলম হিরো আলম। তাকে অচেতন অবস্থায় শুক্রবার (২৭ জুন) দুপুর ১২টায় বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন তার বন্ধু। চিকিৎসক বলেছেন, বর্তমানে হিরো আলম শঙ্কামুক্ত রয়েছে।

এদিকে হিরো আলমের আত্মহত্যার চেষ্টার খবর শুনে বগুড়া ছুটে যান তার স্ত্রী রিয়া মনি। গতকাল রিয়া মনিকে হিরো আলমের সঙ্গে দেখা যায়। অসুস্থ হিরো আলমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে আসেন রিয়া মনি।

 

শনিবার (২৮ জুন) রিয়ামনি তার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে হিরো আলমের সবশেষ অবস্থার কথা জানান। এতে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ আগের থেকে সুস্থ রয়েছেন হিরো আলম।’

তিনি আরও লেখেন, জীবন যুদ্ধে যারা জয়ী হয়, তারাই হচ্ছে আসল যোদ্ধা। জীবনে চলার পথে অনেক কিছুর সম্মুখীন হতে হয়। অনেক কিছুর শিকার হতে হয়। বলার অনেক কিছু থাকে কিন্তু, বলা যায় না।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ জুন) দিবাগত রাত ৩টার দিকে হিরো আলম ধুনট উপজেলার যমুনা নদীর তীরে ভান্ডারবাড়ি গ্রামে তার ঘনিষ্ঠ বন্ধু জাহিদের বাড়িতে বেড়াতে যান। রাতে রিয়া মনিকে কেন্দ্র করে দীর্ঘক্ষণ দুই বন্ধুর মধ্যে আলাপ হয়। এরপর তারা পৃথক বিছানায় ঘুমিয়ে পড়েন। শুক্রবার ১১টার দিকে হিরো আলমকে ঘুম থেকে ডেকে না পেয়ে তার বন্ধু উদ্বিগ্ন হয়ে যান। এ সময় হিরো আলমের বালিশের পাশে ঘুমের ওষুধ পড়ে থাকতে দেখা যায়। এরপরই তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য, হিরো আলমের স্ত্রী রিয়া মনির সঙ্গে অনেকদিন ধরে সম্পর্কের টানাপড়েন যাচ্ছে। সম্প্রতি রিয়া মনির বিরুদ্ধে থানায় মামলাও করেছেন হিরো আলম। সেই মামলায় গ্রেপ্তারও করা হয় রিয়া মনিকে। তবে এর পরদিন জামিন পান রিয়া মনি। স্ত্রীর সঙ্গে সম্পর্কের টানাপড়েনে অনেকদিন ধরেই হতাশায় মগ্ন হিরো আলম। তাই তিনি হতাশায় এমন সিদ্ধান্ত নিয়েছেন, এমনটাই ধারনা করছেন নেটিজেনরা। তবে রিয়া মনি অসুস্থ হিরো আলমের পাশে দাঁড়িয়েছেন, যা দেখে প্রশংসায় ভাসাচ্ছেন অনেকেই।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..