✕

সর্বশেষ :
বিশ্বে ৮০ কোটি তরুণ কর্মসংস্থানহীন ভবিষ্যতের মুখোমুখি: ইউএনডিপি বয়স ৭৪, তবু ৪২ কিলোমিটার দৌড়ান খবির উদ্দিন এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার করা না হলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনীও চীনের সঙ্গে ঋণ নয়, যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুলছাত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-২৮, | ১১:৫৮:৩৩ |

জেলার শেরপুরের হুসনাবাদ পশ্চিমপাড়া গ্রামে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর বিয়ের খবর পেয়ে শুক্রবার (২৭ জুন) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিয়ে বন্ধ করে দেন। এ সময় বাল্যবিয়ের দায়ে কনে ও বরপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

জানা গেছে, উপজেলার কামারকান্দি ইউনিয়নের হুসনাবাদ পশ্চিমপাড়া গ্রামের মহোরম আলীর ছেলে রাকিবুল হাসানের (২০) সঙ্গে শুক্রবার রাত ১১টার দিকে একই গ্রামের আনোয়ার হোসেনের শিশুকন্যা ষষ্ঠ শ্রেণির ছাত্রী  আয়েশা হালিমাকে (১২) বিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

এ সময় ইউএনও আশিক খান তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে বিয়ে বন্ধ করে দেন।

এ সময় বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এর ৭(১) ধারা অনুযায়ী বরকে ১৫দিনের জেল ও ৮ ধারায় কনে ও বরপক্ষকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করেন।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক খান কনের পরিবারের প্রতি তার পড়ালেখা অব্যাহত রাখার নির্দেশ দেন এবং বিষয়টি নিবিড়ভাবে তদারকির জন্য স্থানীয় শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..