✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

২৬৩ রান নিয়ে লাঞ্চে আইরিশরা, ২ উইকেট দূরে বাংলাদেশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১১-২৩, | ১০:৫৪:১৮ |

দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন শেষেই নাজমুল হোসেন শান্ত’র দল সিরিজ জয়ের সুবাস পাচ্ছিল। তবে তাদের অপেক্ষা দীর্ঘায়িত করেছেন কার্টিস ক্যাম্ফার।

তার হাফসেঞ্চুরিতে আজ (রোববার) পঞ্চম দিনে ২ উইকেট হারিয়ে আরও ৮৭ রান যোগ করেছে আইরিশরা। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে তাদের সংগ্রহ ৮ উইকেটে ২৬৩ রান। যদিও প্রথম সেশনে বাড়ানো হলো ২০ মিনিট। দুপুর ১১.৩০ এর জায়গায় দুই দল লাঞ্চে গেল ১১.৫০ মিনিটে।

এ সেশনে খেলা হয়েছে ৩৯ ওভার। তাতেও আয়ারল্যান্ডকে অলআউট করতে পারেনি বাংলাদেশ। জয় পেতে আরো ২ উইকেট দরকার বাংলাদেশের। অন্যদিকে আইরিশরা এখনও ২৪৬ রানে পিছিয়ে।

এখন পর্যন্ত স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি বোলার তাইজুল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..