✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ফরিদা পারভীন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-০২, | ১০:২৬:০১ |

শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন লালনগীতি শিল্পী ফরিদা পারভীন। শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজে ভর্তি করানোর পর এই শিল্পীকে আইসিইউতে রাখা হয় বলে গ্লিটজকে জানিয়েছেন তার স্বামী যন্ত্রসংগীত শিল্পী গাজী আবদুল হাকিম।

রবিবার( ২ ফ্রেবুয়ারি) আবদুল হাকিম বলেন, ফরিদার শরীরটা একটু খারাপ হয়েছিল, আইসিইউতে আছে। শনিবার সকালে শ্বাসকষ্ট উঠেছিল। এখন একটু ভালো আছে; চিকিৎসকরা চেষ্টা করে যাচ্ছেন। ঠিক হয়ে যাবে, সবাই দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে।।

ফরিদা পারভীনের অবস্থা ‘চিন্তার কিছু নয়’ বলে আশ্বস্ত করেছেন তার মেয়ে দিহান ফারিয়া। নি বলেন, আম্মার এটা রেগুলার টেস্ট, ওরা একটু বেশিই বাড়িয়ে বলে ফেলছে। আম্মার অনেকদিন ধরেই কিডনির সমস্যা, এটা রেগুলার টেস্টের মতই। অনেক দিন ধরেই তো কিডনি সমস্যায় ভারত ও থাইল্যান্ডে চিকিৎসা করানো হয়েছে। এটা খুব চিন্তার কিছু নয়।

নজরুলসংগীত ও দেশাত্মবোধক গানে শুরুর পর লালনসংগীতে গিয়ে শ্রোতাদের কাছে বেশ পরিচিতি পান ফরিদা পারভীন।

সাধক মোকসেদ আলী শাহর কাছে ফরিদা পারভীন লালনসংগীতে তালিম নেন।

ফরিদা পারভীন ১৯৮৭ সালে সংগীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য একুশে পদক পান। ২০০৮ সালে জাপান সরকারের ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কারও পেয়েছেন তিনি।

বেশ কয়েকটি চলচ্চিত্রের গানেও কণ্ঠ দিয়েছেন তিনি। সেরা প্লে-ব্যাক গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন ১৯৯৩ সালে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..