সর্বশেষ :
হিরোশিমা-নাগাসাকি হামলার ৮১ বছর: বর্তমান বিশ্বে পারমাণবিক পরিস্থিতি কি? বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, সরাসরি বিশ্বকাপের স্বপ্নও শেষ আয়ারল্যান্ডের সূচকের উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা সারাদিন ফুরফুরে থাকতে সকালটা শুরু করবেন যেভাবে আড়াই বছর পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১১২ মরদেহ সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী আইআরজিসির সংশ্লিষ্ট ইরাকি এয়ারলাইন্সের নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র মার্কিন ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যাওয়ার খবর ‍উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র ফিলিস্তিনই মুসলিম বিশ্বের প্রধান ইস্যু, সমর্থন অটুট রাখবে ইরান

শুটিংয়ে জ্ঞান হারালেন নেহা ধুপিয়া!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-০১, | ০৯:৫১:১৩ |

রিয়েলিটি শো রোডিজ’র বিচারকের আসনে রয়েছেন বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া। এই শো এর নতুন সিজনের শুটিং সেটেই হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যান অভিনেত্রী। তবে কিছুটা সুস্থ হয়ে আবারো শুটিং চালিয়ে যান তিনি।

জানা যায়, শুটিং শেষ হয়ে যাওয়ার পরও কাজ চালিয়ে যাচ্ছিলেন নেহা। তাতেই এই বিপত্তির শুরু। তবে রোডিজ এর জনপ্রিয় এই বিচারকের দাবি, কোনো কিছুই থামাতে পারবে না তাকে।

অভিনেত্রী বলেন, এটি একটি ছোটখাটো স্বাস্থ্যগত সমস্যা ছিল, তবে আমি আবারও নিজের পায়ে দাঁড়াতে পারছি। আমি কাজ নিয়ে আগের মতোই অনুপ্রাণিত ও উৎসাহী। রোডিজ সবসময় সীমাবদ্ধতা অতিক্রম করার কথা বলে। আর এই শো তাই আমাকেও প্রতিটি বাধা অতিক্রম করতে অনুপ্রাণিত করে। কোনও কিছুই আমাকে থামাতে পারবে না।

তবে, অভিনেত্রী সকলকে আশ্বস্ত করেছেন যে তিনি সুস্থ আছেন। তিনি এও জানিয়েছেন, রোডিজের একজন গ্যাং লিডার হিসেবে তার যাত্রা চালিয়ে যেতে প্রস্তুত।

বর্তমানে অভিনয়ে খুব একটা দেখা যায় না নেহা ধুপিয়াকে। তাকে শেষবার দেখা গিয়েছিল ‘ব্যাড নিউজ’ সিনেমাতে। যেখানে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সিনেমা মনের মতো হলে তবেই তিনি সেখানে অভিনয় করেন। ‘রোডিজ’ শোকে যথেষ্টই গুরুত্ব দেন নেহা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..