সর্বশেষ :
হিরোশিমা-নাগাসাকি হামলার ৮১ বছর: বর্তমান বিশ্বে পারমাণবিক পরিস্থিতি কি? বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, সরাসরি বিশ্বকাপের স্বপ্নও শেষ আয়ারল্যান্ডের সূচকের উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা সারাদিন ফুরফুরে থাকতে সকালটা শুরু করবেন যেভাবে আড়াই বছর পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১১২ মরদেহ সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী আইআরজিসির সংশ্লিষ্ট ইরাকি এয়ারলাইন্সের নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র মার্কিন ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যাওয়ার খবর ‍উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র ফিলিস্তিনই মুসলিম বিশ্বের প্রধান ইস্যু, সমর্থন অটুট রাখবে ইরান

সব সময় প্রাণবন্ত ও কর্মক্ষম থাকার রহস্য ভেদ করলেন তামান্না ভাটিয়া

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-৩১, | ০৯:৪৭:০৩ |

সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে নিয়মশৃঙ্খলা মেনে দিন শুরু করলে যে সামগ্রিকভাবে সুস্থ থাকা যায়, সে কথাই প্রমাণ করে দিয়েছেন বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়া। রোজ সূর্য ওঠার আগেই দিনের শুরু অভিনেত্রীর—ভোর ৪টার সময় ঘুম থেকে উঠে ব্যায়াম করেন। ফলে সারা দিন প্রাণবন্ত ও কর্মক্ষম থাকতে পারেন বলেই জানান তামান্না।

অভিনেত্রী বলেন, দিনের প্রথম প্রহরে ব্যায়াম করলে শরীর সতেজ থাকে, মনোযোগ বাড়ে এবং কাজে আনন্দ পাওয়া যায়। তিনি বলেন, আশ্চর্যের বিষয়— তিনি দিনেরবেলা কখনই বিশ্রাম নেন না। এমনকি স্বল্পদৈর্ঘ্যের ঘুম, যাকে বলা ‘পাওয়ার ন্যাপ’, সেটিরও অস্তিত্ব নেই তার জীবনে।

 

তামান্না ভাটিয়া প্রতিদিন সকাল থেকে টানা ৮-১২ ঘণ্টা কাজ করেন। একেবারে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে নিলেই পুরো ঘুম সম্পন্ন হয়। কিন্তু কোনোভাবেই ব্যায়াম বাদ যায় না। একদিনের জন্যও অজুহাতের অবকাশ থাকে না তার জীবনে। এতে ‘সারকাডিয়ান সাইক্ল’ বা ‘দেহঘড়ি’ ঠিক থাকে এবং গভীর ও আরামের ঘুম হয়। তিনি বলেন, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস যেমন জরুরি, ব্যায়ামও ততখানি গুরুত্বপূর্ণ। নিয়মিত শরীরচর্চা শুধু শক্তি জোগায় না, মানসিক প্রশান্তিও বজায় রাখে।

তামান্না বলেন, ভোরে ঘুম থেকে উঠলে শরীর ভালো থাকে। এ ছাড়া ব্যায়ামের কোনো বিকল্প হয় না। সেই সঙ্গে অবশ্যই খাওয়াদাওয়া ঠিক রাখা উচিত। আর ব্যায়াম ছাড়া কখনোই সুস্থ থাকা যায় না।

তিনি বলেন, আমি ভালোবাসি শরীরচর্চা করতে। আর সুস্থ থাকার জন্য আপনাকে ব্যায়াম করতেই হবে। আর ভোরে ব্যায়াম করলে মনে হয়, শরীরটা অনেক বেশি সক্রিয় ও সতেজ থাকে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..