সর্বশেষ :
ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মব্যস্ত মানুষ, দেরিতে ট্রেন ছাড়ার অভিযোগ ইরান যুদ্ধ: জরুরি ‘কোবরা’ বৈঠক ডেকেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম, চার মাসের মধ্যে সর্বনিম্নে হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য? সংঘাতমুখী অবস্থান নিচ্ছে ইরানের নতুন নেতৃত্ব তিন সপ্তাহের হামলায় যা বোঝা গেল, আসলে কী চায় যুক্তরাষ্ট্র ইসরায়েল? ইরান লন্ডনে হামলা চালাতে সক্ষম, ইসরায়েলের এমন দাবি নাকচ করল যুক্তরাজ্য হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে: মার্কিন অর্থমন্ত্রী

বাংলাদেশে উন্নয়ন সহায়তা বন্ধ করছে সুইজারল্যান্ড

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-৩০, | ০৯:২৬:৩৬ |

বাংলাদেশসহ তিনটি দেশে উন্নয়ন সহায়তা কর্মসূচি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সুইজারল্যান্ড সরকার। দেশটির পার্লামেন্টে বিদেশি সহায়তা কর্মসূচির জন্য বাজেটে বরাদ্দ কমিয়ে দেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সুইস পার্লামেন্টের এই সিদ্ধান্ত এক বিবৃতিতে জানিয়েছে সুইস ফেডারেল কাউন্সিল। এতে জানানো হয়, সুইস উন্নয়ন ও সহযোগিতা সংস্থার অধীনে পরিচালিত প্রকল্পগুলোতে দেওয়া সহায়তা ২০২৮ সালের মধ্যে পর্যায়ক্রমে বন্ধ করে দেবে দেশটি।

গত বুধবার সুইজারল্যান্ডের সংবাদমাধ্যম সুইস ইনফোর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, দেশটির সরকার গত ডিসেম্বরে সংসদে বিদেশি সহায়তা কর্মসূচির জন্য যে তহবিল বরাদ্দ চেয়েছিল, তার তুলনায় কম বরাদ্দ পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সুইস ফেডারেল কাউন্সিলের বিবৃতিতে বলা হয়, আলবেনিয়া, বাংলাদেশ ও জাম্বিয়ায় চলমান উন্নয়ন কর্মসূচি ২০২৮ সালের মধ্যে পর্যায়ক্রমে বন্ধ করবে সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন (এসডিসি)। বাস্তব পরিস্থিতি, সুইজারল্যান্ডের দীর্ঘমেয়াদি স্বার্থ (কূটনৈতিক ও অর্থনৈতিক) ও অন্যান্য দেশের তুলনায় এসব দেশে সুইস আন্তর্জাতিক সহযোগিতার সামগ্রিক গুরুত্ব বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, সুইস পার্লামেন্ট ২০২৫ সালের আন্তর্জাতিক সহযোগিতা বাজেট থেকে ১১০ মিলিয়ন সুইস ফ্রাঁ (১২১ মিলিয়ন মার্কিন ডলার) ও ২০২৬-২০২৮ সালের আর্থিক পরিকল্পনা থেকে ৩২১ মিলিয়ন সুইস ফ্রাঁ হ্রাস করেছে। পার্লামেন্টে তহবিল বরাদ্দ হ্রাসের প্রভাবে দ্বিপাক্ষিক, অর্থনৈতিক এবং বিষয়ভিত্তিক সহযোগিতার পাশাপাশি বহুপাক্ষিক সংস্থাগুলোও ক্ষতিগ্রস্ত হবে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..