✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে রপ্তানিতে কোনো প্রভাব পড়বে না: বাণিজ্য উপদেষ্টা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৪-১০, | ০৮:৫৭:৩১ |

অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছে, ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের কারণে দেশের রপ্তানিতে কোনো প্রভাব পড়বে না। তিনি বলেন, ‘ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের পর নিজস্ব ব্যবস্থাপনায় তৃতীয় দেশগুলোতে রপ্তানি সক্ষমতা অর্জনের পরিকল্পনা করছে সরকার।’

আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান বাণিজ্য উপদেষ্টা।

শেখ বশিরউদ্দীন বলেন, ‘হঠাৎ করে ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে ভারত। সমস্যা হবে না। নিজস্ব ব্যবস্থাপনায় সংকট কাটাতে চেষ্টা করব। বাণিজ্যিক সক্ষমতা বাড়াব আমরা।’

বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘রপ্তানী এবং যোগাযোগের ক্ষেত্রে যাতে কোনো ঘাটতি না পড়ে সেটার সক্ষমতা বাড়ানোর চেষ্টা করবে। বাণিজ্যকে কতটা অন্তর্ভুক্তিমূলক এবং প্রতিযোগিমূলক করা যায় সেটা নিয়ে কাজ করব আমরা। আমরা অবশ্যই এখান থেকে উতরাতে পারব। ভারতের তিনটি পোর্ট ব্যবহার করে ৪০ থেকে ৫০ হাজার মেট্রিক টন পণ্য ট্রান্সশিপমেন্ট হতো। সরকার এখন অন্য উপায়ে এগুলো করার চেষ্টা করবে এবং এটা করা সম্ভব। শিগগিরই এই প্রভাব কাটিয়ে উঠব।’

আমেরিকা নতুন শুল্কনীতি ৯০ দিনের স্থগিত করেছে—এ নিয়ে উপদেষ্টা বলেন, ‘এটি আমাদের তাৎক্ষণিক সুরক্ষা দেবে। আলোচনার সময় আরও পাচ্ছি আমরা। সাময়িক স্থগিতাদেশ দিয়েছে, তাই নিজেদের সক্ষমতা বৃদ্ধি, বাণিজ্যঘাটতি কমানোর নানা পদক্ষেপ নিতে পারব।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..