সর্বশেষ :
হিরোশিমা-নাগাসাকি হামলার ৮১ বছর: বর্তমান বিশ্বে পারমাণবিক পরিস্থিতি কি? বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, সরাসরি বিশ্বকাপের স্বপ্নও শেষ আয়ারল্যান্ডের সূচকের উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা সারাদিন ফুরফুরে থাকতে সকালটা শুরু করবেন যেভাবে আড়াই বছর পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১১২ মরদেহ সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী আইআরজিসির সংশ্লিষ্ট ইরাকি এয়ারলাইন্সের নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র মার্কিন ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যাওয়ার খবর ‍উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র ফিলিস্তিনই মুসলিম বিশ্বের প্রধান ইস্যু, সমর্থন অটুট রাখবে ইরান

ইউটিউব ফিল্মে জোভান-নিহা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-২৮, | ০৬:৫৫:৩৪ |

দাম্পত্য জীবনের ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ইউটিউব ফিল্ম ‘সহযাত্রী’। এতে জুটি বেঁধেছেন ফারহান আহমেদ জোভান ও নাজনীন নিহা। গত ২২ আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত ‘সহযাত্রী’র শুটিং হয়েছে ঢাকার ফার্মগেট, উত্তরা ও সাভারে। 

জোবায়েদ আহসানের রচনা এবং মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত এ ফিল্মে তাদেরকে দেখা যাবে দম্পতির ভূমিকায়।

পরিচালক বলেন, ‘স্বামী ও স্ত্রী সৃষ্টিকর্তার জুড়ে দেওয়া একটি সম্পর্ক। সংসারে তাদের একে অপরের প্রতি ভালোবাসা, মর্যাদা ও মায়া-মমতার ওপর সুখী দাম্পত্য জীবন গড়ে ওঠে। কিন্তু এসব অনুভূতি দেখা যায় না। ফলে সম্পর্কে এগুলো আছে নাকি নেই সেই ভাবনা স্বামী ও স্ত্রীকে কোথায় ঠেলে দিতে পারে, এই ইউটিউব ফিল্মে সেটাই দেখানোর চেষ্টা করেছি।

তবে বিরহের আবহে নয়, দর্শকরা বরং বিদ্রুপাত্মক ঢঙ খুঁজে পাবেন গল্পে।’

এই ইউটিউব ফিল্মটিতে একটি মৌলিক গান রয়েছে, যেটির শিরোনাম ‘আঘাত’। লুৎফর হাসানের কথায় এটি গেয়েছেন আরফিন রুমি ও দোলা রহমান। সুর ও সংগীত পরিচালনায় শাহরিয়ার মার্সেল।

আগামী মাসে (সেপ্টেম্বর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পাবে ‘সহযাত্রী’। এতে জোভান-নিহা ছাড়া আরো অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, ডা. এজাজুল ইসলাম, মনিরা আক্তার মিঠু, সুষমা সরকার, মাহমুদুল ইসলাম মিঠু, শিল্পী সরকার অপু, এমএনইউ রাজু, তাবাসসুম ছোঁয়া, তানজিম হাসান অনিক, ডিকন নূর, এস এম আশরাফুল আলম সোহাগ, এবি রোকন, শম্পা, শেরতাজ জাহান জেবিন, সেলজুক তারিক আল হাশিমী, শফিজ মামুন ও শামীম মোল্লা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..