✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

৫ দিনের রিমান্ডে সাবেক ভিসি কলিমউল্লাহ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-২৭, | ০৪:৫৭:৪৩ |
দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহকে ৫ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া আজ বুধবার এ আদেশ দেন। দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) দেলোয়ার জাহান এ তথ্য নিশ্চিত করেছেন।
আদালত সূত্র জানায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রী হল ও একটি গবেষণা ইনস্টিটিউট নির্মাণে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মামলায় অধ্যাপক কলিমউল্লাহকে ১০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করে দুদক। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
দুদকের অভিযোগে বলা হয়েছে, অধ্যাপক কলিমউল্লাহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রী হল ও একটি গবেষণা ইনস্টিটিউট নির্মাণে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করেছেন। তিনিসহ অন্য আসামিরা ওই দুটি ভবনের নকশা পরিবর্তন করেছেন। ৩০ কোটি টাকার বেশি মূল্যের চুক্তি করার ক্ষেত্রে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমতি নিতে হয়। কিন্তু অধ্যাপক কলিমউল্লাহসহ অন্যরা ৩০ কোটি টাকার বেশি মূল্যের চুক্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কোনো অনুমোদন নেননি।
এর আগে ৬ আগস্ট রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে অধ্যাপক কলিমউল্লাহকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
অর্থ আত্মসাতের অভিযোগে গত জুন মাসে সাবেক উপাচার্য অধ্যাপক কলিমউল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করে দুদক।
মামলার অভিযোগে বলা হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উন্নয়ন প্রকল্পের নামে চার কোটি টাকা আত্মসাৎ করেন সাবেক দুই ভিসি অধ্যাপক কলিমউল্লাহ ও অধ্যাপক এ কে এম নূর উন নবীসহ অন্যরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..