✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে এফআইআর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-২৭, | ০৪:৫৬:৫২ |

পর্দায় যাদের রসায়নে মুগ্ধ কোটি দর্শক, সেই শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন এবার খবরের শিরোনামে এক ভিন্ন কারণে। ভারতের ভরতপুরের কীর্তি সিং নামের এক ব্যক্তি সরাসরি তাদের বিরুদ্ধে দায়ের করেছেন এফআইআর, আর তাতেই চাঞ্চল্য ছড়িয়েছে চলচ্চিত্রপাড়া থেকে ভক্তমহল সবখানেই।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ২০২২ সালের জুনে কীর্তি সিং একটি হুন্ডাই আলকাজার গাড়ি কেনেন। কয়েক মাসের মধ্যেই সেই গাড়িতে একের পর এক প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়। একাধিকবার অভিযোগ জানানোর পরও সমাধান না হওয়ায় প্রতারিত হয়েছেন বলে দাবি করেছেন তিনি।

 

এই অভিযোগের ভিত্তিতে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন এবং হুন্ডাই-এর ছয় কর্মকর্তার নাম উল্লেখ করে এফআইআর দায়ের হয়েছে ভরতপুরে। তারকাদের নাম এফআইআরে যুক্ত হওয়ার কারণ হিসেবে বলা হয়েছে—তারা ওই গাড়ির প্রচার করেছিলেন।

প্রসঙ্গত, ঘটনাটি সামনে এসেছে এমন এক সময়ে যখন ভারতে ব্র্যান্ড অ্যাম্বাসাডরদের জবাবদিহি নিয়েও চলছে ব্যাপক আলোচনা। বিশেষ করে ভারতের সুপ্রিম কোর্টের এক রায়ে বলা হয়েছিল, সেলিব্রিটিরা যদি কোনো পণ্য সম্পর্কে ভ্রান্ত প্রচার করেন, তবে তাদেরও দায়ী করা যেতে পারে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..