সর্বশেষ :
রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনে ৬ কমিটি প্রবাসী আয়ে সুবাতাস, ৮ দিনে প্রবাসীরা পাঠিয়েছেন ৯১৫ মিলিয়ন ডলার কোন পথে এগোচ্ছে ট্রুডো-কেটি পেরির প্রেম? গণমাধ্যমে সংবাদ পরিবেশনে যেন বাস্তবতার প্রতিচ্ছবি বিকৃত না হয় : তথ্যমন্ত্রী ব্রেট লির মতে, শচীন সেরা ব্যাটার হলেও সর্বকালের সেরা ক্যালিস মেয়েকে গণধর্ষণ মামলায় মায়ের ১৫ বছরের কারাদণ্ড সৌদি ফুটবল ফেডারেশনের নির্বাচনে বৈধ প্রার্থী একজন, বাদ পাঁচ প্যানেল ঘরের মাঠে বিশ্বকাপ হলেও নির্ভার রাবাদা বামপন্থার অবসান, ফিরল ডানপন্থী শাসন: কেন দে লা এসপ্রিয়েলার ওপর বাজি ধরলেন ট্রাম্প? দেশ গঠনে আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

কনটেইনার জট কমাতে চট্টগ্রাম বন্দরের নতুন সিদ্ধান্ত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-২৭, | ০৪:৪৮:৩১ |
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আমদানি করা এফসিএল (ফুল কনটেইনার লোড) কনটেইনারের ওপর চলমান চারগুণ স্টোররেন্ট এক মাসের জন্য স্থগিত করেছে। বন্দর এবং কমলাপুর আইসিডি ছাড়াও পানগাঁও আইসিটিতে এ বাড়তি ভাড়া কার্যকর ছিল চলতি বছরের মার্চ থেকে।
তবে ব্যবসায়ী সংগঠনগুলোর অনুরোধ, আমদানিকারকদের স্বার্থ ও বন্দরের কার্যক্রম স্বাভাবিক রাখতে ২৩ আগস্ট থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত এই স্থগিতাদেশ জারি করা হয়েছে। খালি কনটেইনারের ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য হবে না।
 
বন্দর সূত্র বলছে, ইয়ার্ডে কনটেইনার জট নিরসন ও দ্রুত ডেলিভারি নিশ্চিত করাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য।
মঙ্গলবার (২৬ আগস্ট) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) পরিবহন বিভাগের পরিচালক এনামুল করিমের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, চট্টগ্রাম বন্দর এবং ঢাকার কমলাপুর আইসিডিতে প্রযোজ্য, পানগাঁও আইসিটিতে চলতি বছরের ১০ মার্চ চার গুণ হারে স্টোররেন্ট আরোপ করা হয়। তবে নিরবচ্ছিন্ন সেবা প্রদান ও বন্দরের অপারেশনাল কার্যক্রম গতিশীল রাখার স্বার্থে ২৩ আগস্ট ২০২৫ থেকে ২২ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত এফসিএল কন্টেইনারের ওপর চলমান চার গুণ স্টোররেন্ট স্থগিত করা হয়েছে। তবে খালি কন্টেইনারের ক্ষেত্রে এ স্থগিতাদেশ কার্যকর হবে না

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..