✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

‘মানুষ আর মানুষ নেই, পৃথিবী শেষ হয়ে যাচ্ছে’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-২৯, | ১৩:৫২:২৫ |

কুমিল্লার মুরাদনগরের একটি গ্রামে বসতঘরের দরজা ভেঙে এক নারীকে (২৫) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একটি ভিডিও গতকাল শনিবার রাতে ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর এ নিয়ে সমালোচনা শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুলকালাম।

এ ঘটনার প্রতিবাদে উত্তাল শোবিজ অঙ্গনও। সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক তারকা ক্ষোভ প্রকাশ করে ধর্ষকদের বিচার দাবি করছেন। এক ফেসবুক পোস্টে ধর্ষণের প্রতিবাদ হিসেবে মৌসুমি হামিদ লিখেছেন, ‘মানুষ আর মানুষ নেই। পৃথিবী শেষ হয়ে যাচ্ছে। কারণ আর কোনো মানুষ থাকবে না। খুব শিগগিরই।’

শুধু মৌসুমিই নন, ন্যাক্কারজনক এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন মিশা সওদাগর, আজমেরী হক বাঁধন, রাফিয়াত রশীদ মিথিলা, নুসরাত ফারিয়া, পারশা মাহজাবীন পূর্ণী, তমা মির্জা, জিয়াউল রোশান, জয় চৌধুরী, আরশ খান, প্রার্থনা ফারদিন দীঘিসহ অনেকেই। সেসব পোস্টে বেশিরভাগই ধর্ষকের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড চাইছেন। কেউ কেউ মন্তব্য করে বলছেন, প্রকাশ্যেই কার্যকর হোক এদের শাস্তি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..