সর্বশেষ :
সুন্দরবনে অস্ত্র-গুলিসহ ডাকাত ‘ছোট সুমন বাহিনী’র এক সদস্য আটক বিশ্বকাপ সামনে, তবু মেসিকে বিশ্রাম দিতে নারাজ ইন্টার মিয়ামি সিঙ্গাপুর ম্যাচের আগে মাঠে ফিরলো জাতীয় দল খেই হারিয়ে ফেলেছেন তিনি, সামনে কঠিন চার পথ: দ্য ইকোনমিস্টের বিশ্লেষণ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মব্যস্ত মানুষ, দেরিতে ট্রেন ছাড়ার অভিযোগ ইরান যুদ্ধ: জরুরি ‘কোবরা’ বৈঠক ডেকেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম, চার মাসের মধ্যে সর্বনিম্নে হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য?

নির্মাণ চলাকালেই ভেঙে পড়ল ২০ লাখ টাকার ঘাটলা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-৩০, | ১২:৪১:৩৬ |

কুমিল্লার দাউদকান্দিতে নির্মীয়মাণ একটি ঘাটলা ভেঙে পড়েছে। উপজেলা প্রকৌশলীর অবহেলা ও নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করতে গিয়ে এমনটি ঘটেছে বলে অভিযোগ স্থানীয়রা।

ঘাটলাটি পুনরায় ঢালাই করা হবে বলে জানিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে জানা যায়, আইপিসিপি প্রকল্পের আওতায় দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের সিঙ্গুলা ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার পুকুরে একটি ঘাটলা নির্মাণকাজ শুরু করে এলজিইডি। মেসার্স রাসেল আহম্মেদ মজুমদার এন্টারপ্রাইজ গত মাসে কাজটি শুরু করে। আজ সোমবার (৩০জুন) ঘাটলার স্লাব ও সিড়ির ধাপ ঢালাই করার সময় সেন্টারিং সরে মাঝখানে দেবে ধসে পড়ে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা। তাদের অভিযোগ, উপজেলা প্রকৌশলীর অবহেলা ও ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের সামগ্রী দিয়ে ঘাটলাটি নির্মাণ করতে গিয়ে ভেঙে পড়েছে। কাজের শুরু থেকেই তদারকির অভাব ছিল কাজে।

মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. শাকের উল্লাহ বলেন, কাজটি শুরু করার দিন প্রকৌশলী অফিসের লোক এসেছিলেন। এরপর আর কেউ আসেননি। ঠিকাদার বা প্রকৌশলী কেউই আমাদের কিছু জানান না বা এ কাজের কোনো কাগজপত্রও আমাদের দেখাননি। আমরা জানি না কত টাকা ব্যয়ে কাজটি করা হচ্ছে।

ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. রাসেল আহমেদ বলেন, ঈদের আগে সাটারিং করা ছিল। মিস্ত্রি চেক না করেই ঢালাই দেওয়ায় ভেঙে পড়েছে। কাজটি পুনরায় করা হবে।

এলজিইডির দাউদকান্দি উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, ‘পুকুর উন্নয়ন প্রকল্পের আওতায় ২০ লাখ টাকায় ঘাটলা নির্মাণ করা হচ্ছে। কাজটিতে কিছু ত্রুটি আছে বলে আমার সাইট ইঞ্জিনিয়ার (উপসহকারী প্রকৌশলী) দেখে আমাকে জানিয়েছেন।’ আজ ঢালাই করার সময় ভেঙে পড়েছে শুনে চমকে উঠে এই কর্মকর্তা বলেন, ‘কি বলেন, ঢালাই করে ফেলেছে আমরা জানি না। আবার ভেঙেও পড়েছে! আমাদের ফাকি দিতে গিয়ে ঠিকাদার নিজেই বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। এখনতো আবার সিডিউল অনুযায়ী তাঁকে কাজটি করে দিতে হবে। তবে অবশ্যই আমাদের তদারকি আরো বাড়ানোর দরকার ছিল।’

-কুমিল্লা প্রতিনিধি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..