✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

আয়ারল্যান্ডকে ৫০৯ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১১-২২, | ১০:৫৫:৩০ |

আয়ারল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টের চতুর্থ দিনে দুর্দান্ত ব্যাটিংয়ে চালকের আসনে বাংলাদেশ। ঢাকা টেস্টের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে ২৯৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। লিড দাঁড়িয়েছে ৫০৮ রানে। আয়ারল্যান্ডের সামনে এখন ৫০৯ রানের বিশাল লক্ষ্য।

 

সেঞ্চুরির পথে থাকা মুমিনুল হক সেঞ্চুরি ছুঁতে পারেননি। লাঞ্চ থেকে ফিরে ১১৮ বলে ৮৭ রান করে আউট হয়েছেন মুমিনুল। অন্য প্রান্তে মুশফিকুর রহিম তুলে নিয়েছেন দারুণ এক ফিফটি। ৮১ বলে ৫৩ রানের দারুণ এক ইনিংস খেলে অপরাজিত ছিলেন মুশফিক।

 

১ উইকেটে ১৫৬ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। ক্রিজে ছিলেন সাদমান ইসলাম এবং মুমিনুল হক। তবে দিনের শুরুতেই ওপেনার সাদমান ইসলাম (৭৮) সেঞ্চুরির আক্ষেপ নিয়ে বিদায় নেন। আগের দিনের ৬৯ রানের সঙ্গে ৯ রান যোগ করে ১১৯ বলে ৭৮ রানের ইনিংস খেলে দলের ১৭৩ রানের মাথায় তাকে সাজঘরে ফেরান স্পিনার অ্যান্ডি ম্যাকব্রাইন। এরপর চারে নেমে বেশিক্ষণ টিকতে পারেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, ৫ বলে মাত্র ১ রান করে দ্রুতই ফিরে যান তিনি।

 

সাদমান ও শান্তর দ্রুত বিদায়ের পর দলের হাল ধরেন দুই অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক ও মুশফিকুর রহিম। দেখেশুনে শুরু করলেও তাদের সাবলীল ব্যাটিংয়ে দ্রুত বাড়তে থাকে বাংলাদেশের লিড। বুদ্ধিমত্তাপূর্ণ ব্যাটিংয়ে ফিফটি ছুঁয়ে ফেলেন মুমিনুল। ফিফটির পরও তার ব্যাটিং অব্যাহত থাকে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..