✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

সত্য ঘটনার অনুপ্রেরণায় ’ফেউ’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-২৭, | ১০:৪৯:৪২ |

সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে ‘ফেউ’। বুধবার (২৯ জানুয়ারি) রাত ১২টায় আনুষ্ঠানিকভাবে মুক্তি পাবে সিরিজটি। রবিবার (২৬ জানুয়ারি) প্রকাশ পেয়েছে চরকি অরিজিনাল সিরিজ ‘ফেউ’ এর ট্রেলার। সেখানে দুটি সময়ের উল্লেখ পাওয়া গেছে । যার একটি ১৯৭৯ এবং অন্যটি ২০০২ সাল।

নির্মাতা সুকর্ন সাহেদ ধীমানের ভাষ্য, ‘সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে আমরা একটি ফিকশনাল গল্প বলতে চেয়েছি। যেখানে আন্তর্জাতিক রাজনীতির সঙ্গে স্থানীয় রাজনীতি ও সংস্কৃতিও উঠে আসবে।’

চরকি অরিজিনাল সিরিজ ’ফেউ’ এর একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

সিরিজের সব চরিত্রই রাজনৈতিক এবং তার দেখা খুলনা–সুন্দরবন অঞ্চলের রাজনৈতিক গল্পটাই বলতে চেয়েছেন তিনি। ‘ফেউ’ তারই বহিঃপ্রকাশ, যোগ করেন ধীমান।

সিরিজটি গড়ে উঠেছে মরিচঝাঁপি ম্যাসাকারের অনুপ্রেরণায়।

এতে কাজী চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, সুনীল চরিত্রে চঞ্চল চৌধুরী, মার্শাল চরিত্রে মোস্তাফিজুর নূর ইমরান, সুনীতা দেবী চরিত্রে তাহমীনা অথৈ এবং পলাশ চরিত্রে রিজভী রিজু।

চরকি অরিজিনাল সিরিজ ’ফেউ’ এর একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

এ ছাড়াও, ড্যানিয়েল চরিত্রে তানভীর অপূর্ব এবং সোহেল চরিত্রে হোসাইন জীবন অভিনয় করেছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..