✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

বাংলাদেশে ব্যবসার ছাড়পত্র পেল স্টারলিংক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৪-০৬, | ১০:১১:১৫ |

বাংলাদেশের বাজারে ব্যবসা করার অনুমোদন পেয়েছে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী আমেরিকান প্রতিষ্ঠান স্টারলিংক। বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) গত ২৯ মার্চ তারিখে এই অনুমোদন দিয়েছে ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্স-এর সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংককে।

রোববার (৬ এপ্রিল) রাজধানীর ইস্কাটনে অবস্থিত ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২৫’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিডা’র নির্বাহী চেয়ারম্যান (সিনিয়র সচিব) চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন স্টারলিংককে দেশের বাজারে ব্যবসা করার অনুমোদন প্রদানের বিষয়টি জানান।

তিনি বলেন, ‘আমরা তাদের ৯০ দিনের মধ্যে কার্যক্রম পরিচালনার যে প্রতিশ্রুতি দিয়েছি, তার পরিপ্রেক্ষিতেই ২৯ মার্চ স্টারলিংককে অনুমোদন দেওয়া হয়েছে।’

উল্লেখ্য, বাংলাদেশের বাজারে বিদেশী মালিকানাধীন কোনো প্রতিষ্ঠানকে ব্যবসা করতে হলে অবশ্যই বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, সংক্ষেপে বিডা’র অনুমোদন ও নিবন্ধন পেতে হয়। স্টারলিংক দুটোই পেয়ে গেছে। ফলে বাংলাদেশের বাজারে স্টারলিংকের প্রবেশের পথ আরও প্রশস্থ হলো।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..