✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ভারতে নির্মিত হচ্ছে ‘পরীমণি’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-২৫, | ০৭:২৫:২১ |

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি বরাবরই আলোচনায় থাকেন তার কাজ ও উপস্থিতির জন্য। এবার আলোচনায় এলেন অন্য এক কারণে-ভারতের পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে নতুন ভৌতিক সিনেমা ‘পরীমণি’ নামে। তবে এটি একেবারেই কাকতালীয় নাম; বাংলাদেশের অভিনেত্রীর সঙ্গে এই সিনেমার কোনো সম্পর্ক নেই।

ভারতীয় সংবাদমাধ্যম আজকালের প্রতিবেদন অনুযায়ী, আসন্ন দীপাবলি উপলক্ষে আগামী অক্টোবরেই মুক্তি পাবে ছবিটি। সিনেমাটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ চক্রবর্তী ও সৌভিক দে। নির্মাতাদের দাবি, ‘পরীমণি’ শুধু ভয়ের গল্প নয়, বরং সমাজের লুকানো সত্য উন্মোচনেরও এক প্রয়াস।

গল্পের কেন্দ্রে রয়েছে এক কিশোরী ‘পরী’। সাধারণ জীবনযাপনের আড়ালে তার অতীতে লুকিয়ে আছে ভয়ের, অপরাধের, ভালোবাসার এবং দায়বদ্ধতার নানা অধ্যায়। অতিপ্রাকৃতিক আবহের মধ্য দিয়েই ধীরে ধীরে উন্মোচিত হবে সেই অজানা কাহিনি।

পরিচালক সৌভিক দে বলেন, “প্রথমে ‘পরীমণি’ ছিল কেবল একটি হরর কনসেপ্ট। কিন্তু কাজ এগোতে এগোতে বুঝলাম, ভয়টাই আসল বিষয় নয়। সমাজের যে গভীর অন্ধকার আমরা প্রতিদিন এড়িয়ে যাই, সেই আবরণ ভেদ করে সত্য তুলে ধরাই হবে সিনেমার উদ্দেশ্য।”

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..