সর্বশেষ :
রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনে ৬ কমিটি প্রবাসী আয়ে সুবাতাস, ৮ দিনে প্রবাসীরা পাঠিয়েছেন ৯১৫ মিলিয়ন ডলার কোন পথে এগোচ্ছে ট্রুডো-কেটি পেরির প্রেম? গণমাধ্যমে সংবাদ পরিবেশনে যেন বাস্তবতার প্রতিচ্ছবি বিকৃত না হয় : তথ্যমন্ত্রী ব্রেট লির মতে, শচীন সেরা ব্যাটার হলেও সর্বকালের সেরা ক্যালিস মেয়েকে গণধর্ষণ মামলায় মায়ের ১৫ বছরের কারাদণ্ড সৌদি ফুটবল ফেডারেশনের নির্বাচনে বৈধ প্রার্থী একজন, বাদ পাঁচ প্যানেল ঘরের মাঠে বিশ্বকাপ হলেও নির্ভার রাবাদা বামপন্থার অবসান, ফিরল ডানপন্থী শাসন: কেন দে লা এসপ্রিয়েলার ওপর বাজি ধরলেন ট্রাম্প? দেশ গঠনে আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

হিলি বন্দরে আবারো বেড়েছে পেঁয়াজের দাম

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-২৫, | ০৭:২৩:৫১ |
বর্তমান পেঁয়াজের ইম্পোর্ট পার্মিট (আইপি) বন্ধ থাকায় আবারো বৃদ্ধি পেয়েছে দেশি ও ভারতীয় পেঁয়াজের দাম। দিনাজপুরে হিলির খুচরা বাজারে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ গত কয়েক দিনের ব্যবধানে কেজিপ্রতি বেড়েছে ৮ থেকে ১০ টাকা। এভাবে হঠাৎ দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতা-বিক্রেতারা।
সোমবার (২৫ আগস্ট) দুপুরে হিলি সবজি বাজারে দেখা যায়, প্রতিটা পেঁয়াজের দোকানেই দেশি ও আমদানি করা পেঁয়াজ পর্যাপ্ত থাকলেও দাম ও ঊর্ধ্বমুখী।
বাজারে পেঁয়াজ কিনতে আসা ক্রেতা বলেন, এক সপ্তাহ আগেও দেশি পেঁয়াজের দাম ছিলো ৬০ টাকার নিচে। তবে বর্তমানে আমদানি করা পেঁয়াজ ৭০ টাকা। তবে আগে এই পেঁয়াজের দাম ছিলি ৪৫- ৪৭ টাকা।
 
আড়তে পেঁয়াজ কিনতে আসা পাইকার দোকানী বলেন, ‘গত দুদিন আগে ভারতীয় পেঁয়াজ ৫০ টাকায় কিনেছি, আজ সেই পেঁয়াজ ৫৮ টাকা কেজি হিসেবে কিনতে হচ্ছে। এভাবে বাজার উঠানামা করলে আমরা কি দামে কিনবো আর কীভাবে বিক্রি করবো।’
হিলির পেঁয়াজ আমদানিকারক শহিদুল ইসলাম জানান, দেশের বাজারে হঠাৎ পেঁয়াজের দাম ঊর্ধ্বগতি হওয়ায় ভারত থেকে দীর্ঘ সাড়ে ৫ মাস পর গত ১৪ আগস্ট পেঁয়াজের আইপি দেয় সরকার। ফলে গত ১৭ আগস্ট থেকে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়। এতে করে দেশের বাজারে পণ্যটির সররবাহ বাড়ায় দাম কমে আসছিল। আবার ১৯ আগস্ট থেকে আবারো বন্ধ হয়ে যায় আইপি। সরকার পেঁয়াজের আইপি দেয়া শুরু করলে আবারও আমদানি বাড়বে দামও কমবে।’
হিলি কাস্টমসের তথ্য মতে, গত সপ্তাহের ৬ দিনে পেঁয়াজ আমদানি হয় ভারতীয় ৭৩ ট্রাকে দুই হাজার ১৭৭ মেট্রিক টন। আর চলতি সপ্তাহে গত দুই দিন আগে ভারতীয় ১১ ট্রাকে ৩৩০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে এ বন্দর দিয়ে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..