সর্বশেষ :
ট্রাম্প-শি বৈঠক শেষে ধোঁয়াশা: কে কার কথা মানলেন, কী হলো পর্দার আড়ালে? পিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে ছাঁটাইয়ের পথে নওয়াজ-শফিকরা ভারত-চীনে ফিফার ‌‘লোভাতুর’ চোখ নিউজিল্যান্ডের বিরুদ্ধে নতুন কম্বিনেশনে মাঠে নামছে ইংল্যান্ড ইরান যুদ্ধের ৭৭ দিন, হঠাৎ কেন নরম হলো বড় শক্তিগুলো ইরানকে আলোচনায় বসার এবং হরমুজ প্রণালি উন্মুক্ত করার আহ্বান জার্মান চ্যান্সেলরের যুক্তরাষ্ট্রের বহরে নতুন নতুন অস্ত্র, কি বার্তা দিচ্ছে? ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, যুক্তরাষ্ট্রের গোপন তথ্য ফাঁস: কোথায় লুকিয়ে মনিকা ইরান ও হরমুজ ইস্যুতে চীন আগের অবস্থানেই আছে, ট্রাম্পের দাবি সঠিক নয়? ইরান যুদ্ধ ‘বিশ্ব পরমাণু ব্যবস্থা’ই ওলটপালট করে দিয়েছে

৫০০ ছুঁয়ে সাকিবের অনন্য কীর্তি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-২৪, | ০৬:২৯:৪৭ |

স্বীকৃতি টি-টোয়েন্টিতে ৫০০তম উইকেটের দেখা পেলেন সাকিব আল হাসান। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সেন্ট কিটসের বিপক্ষে রিজওয়ানের উইকেট নিয়ে এই কীর্তি গড়েন তিনি।

এই ফরম্যাটে ৭ হাজার রান ও ৫০০ উইকেটের একমাত্র মালিক এখন সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার। তবে ৫০০ উইকেট ও ৫ হাজার রানের ডাবলের কীর্তি আছে শুধু ডোয়াইন ব্রাভোর। আর স্বীকৃত টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ৬৬০ উইকেটের মালিক আফগান তারকা স্পিনার রশিদ খানের।

 

সিপিএলে সেন্ট কিটসের বিপক্ষে রেকর্ড গড়ার দিনে যেন পুরোনো রুপে ফিরলেন সাকিব। ২ ওভারে মাত্র ১১ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। সব মিলিয়ে এই ফরম্যাটে তার উইকেট সংখ্যা এখন ৫০২। ফিল্ডিংয়েও দেখিয়েছেন বুড়ো হাড়ের ভেল্কি। শেষ ওভারে আব্বাস আফ্রিদির রানআউটে রাখেন গুরুত্বপূর্ণ ভুমিকা।

রান তাড়ায় ১৮ বলে ২৫ রান করে দলকে জিতিয়েছেন, সাকিব হয়েছেন ম্যাচসেরাও। অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস জিতেছে ৭ উইকেট ও ২ বল হাতে রেখে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..