সর্বশেষ :
আড়াই বছর পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১১২ মরদেহ সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী আইআরজিসির সংশ্লিষ্ট ইরাকি এয়ারলাইন্সের নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র মার্কিন ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যাওয়ার খবর ‍উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র ফিলিস্তিনই মুসলিম বিশ্বের প্রধান ইস্যু, সমর্থন অটুট রাখবে ইরান মরক্কোকে ২০৩০ সালের বিশ্বকাপ ফাইনাল আয়োজনের প্রস্তাব ফিফার ১৪০ মিলিয়ন ইউরোর চুক্তিতে রিয়ালে যোগ দিচ্ছেন দিওমান্দে ৪৮ বাণিজ্যিক জাহাজের পথ পরিবর্তনের দাবি সেন্টকমের দুই বছরের চুক্তিতে আর্সেনাল ছেড়ে এভারটনে ডেনিশ মিডফিল্ডার ভারতে এসে প্রস্তুতি ম্যাচ খেলবে না অস্ট্রেলিয়া

যারাই ক্ষমতায় আসবে তারাই চুরি করবে : শবনম ফারিয়া

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-২৪, | ০৫:৪০:৩৭ |

বাংলাদেশে যারাই ক্ষমতায় আসবে তারাই চুরি করবে বলে মন্তব্য করেছেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। সম্প্রতি এক আয়োজনে এসব কথা বলেন ফারিয়া। দাউদ হাসান রনির সঙ্গে কথোপকথনে শবনম ফারিয়া দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। যেখানে উঠে আসে নানা প্রসঙ্গ।

শবনম ফারিয়া বলেন, ‘আমাদের দেশে যারাই ক্ষমতায় আসবে তারাই চুরি করবে। আমি চাই, এমন কেউ ক্ষমতায় আসুক, যারা একটু রয়ে-সয়ে চুরি করুক। চুরি করবেই, আমি জানি। মানে চুরি করবে না, এটা হবে না আমাদের দেশে।

 

এখন আগের চেয়ে মত প্রকাশের স্বাধীনতা অনেক বেশি বলে মন্তব্য করেছেন শবনম ফারিয়া। তবে সেই স্বাধীনতা সবাই পাচ্ছে না বলেও অভিযোগ রয়েছে তার। অভিনেত্রী বলেন, ‘সবাই যে মত প্রকাশের স্বাধীনতা পাচ্ছে, তা তো নয়।
 
মত প্রকাশের যদি স্বাধীনতা পায়, তাহলে যে সরকার চলে গেল তাদেরও কথা বলতে দিতে হবে। আপনি মত প্রকাশের স্বাধীনতা দিয়ে বলছেন সবাই কথা বলবে, বাট ওরা কথা বলবে না। তাহলে তো আপনি এখানে ফেয়ার না।’
মব কালচার প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘সরকারের অনেক জিনিস আমি অ্যাপ্রিশিয়েট করি। তবে অনেক জিনিস আছে, যা অ্যাপ্রিশিয়েট করি না।
এই যে একটা মব কালচার তৈরি হয়েছে, সরকার কন্ট্রোল করতে পারছে না। সরকারের এই ক্ষমতা নেই বলে আপনার মনে হয়? এই যে ৩২ নম্বর বাড়ি ভাঙার সময় সরকার কোনো বাধাই দিতে এলো না। হয়তো দিয়েছে, তবে সেটা আমার চোখ পর্যন্ত আসেনি।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..