সর্বশেষ :
সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী আইআরজিসির সংশ্লিষ্ট ইরাকি এয়ারলাইন্সের নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র মার্কিন ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যাওয়ার খবর ‍উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র ফিলিস্তিনই মুসলিম বিশ্বের প্রধান ইস্যু, সমর্থন অটুট রাখবে ইরান মরক্কোকে ২০৩০ সালের বিশ্বকাপ ফাইনাল আয়োজনের প্রস্তাব ফিফার ১৪০ মিলিয়ন ইউরোর চুক্তিতে রিয়ালে যোগ দিচ্ছেন দিওমান্দে ৪৮ বাণিজ্যিক জাহাজের পথ পরিবর্তনের দাবি সেন্টকমের দুই বছরের চুক্তিতে আর্সেনাল ছেড়ে এভারটনে ডেনিশ মিডফিল্ডার ভারতে এসে প্রস্তুতি ম্যাচ খেলবে না অস্ট্রেলিয়া ২৪ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিলো ইসরায়েল

লেহেঙ্গায় নজর কাড়লেন শ্রাবন্তী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-২৪, | ০৫:০৯:৫৮ |

ওপার বাংলার নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি। আসছে পূজায় মুক্তি পাচ্ছে তার নিতুন সিনেমা ‘দেবী চৌধুরানী’। ইতোমধ্যে মুক্তি পেয়েছে সিনেমাটির টিজার। আর এখন নায়িকার ব্যস্ততা এই সিনেমা ঘিরেই।

তবে ব্যস্ততার ফাঁকে সামাজিক মাধ্যমেও বেশ সক্রিয় এই নায়িকা। সম্প্রতি ইনস্টাগ্রামে বেশ কিছু নতুন ছবি শেয়ার করেছেন তিনি, যা মুহূর্তেই ছড়িয়ে পড়েছে; তার আকর্ষণীয় লুক রীতিমতো মুগ্ধ করেছে ভক্তদের।

ছবিতে শ্রাবন্তীকে দেখা যাচ্ছে গোলাপি রঙের একটি লেহেঙ্গায়। খোলা চুল আর হালকা মেকআপে ফুটে উঠেছে স্নিগ্ধতা; ক্যামেরায় দিয়েছেন নানা পোজ।
শ্রাবন্তীর এই ছবিগুলো নেটিজেনদের মন জয় করেছে স্বাভাবিকভাবেই; মন্তব্যঘরে ভালোবাসা এবং প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তার ভক্তরা। কেউ লিখেছেন, ‘অসাধারণ’, তো কেউ আবার বলেছেন ‘অনেক মিষ্টি’।
ব্যক্তিগত জীবনে অসংখ্যবার আলোচনায় এলেও শ্রাবন্তী তার কাজ আর ভক্তদের ভালোবাসা নিয়েই থাকতে পছন্দ করেন। স্বামীর সাথে বিচ্ছেদের পর নানা ঝড়-ঝাপটা কাটিয়ে নিজের কাজ ও সৌন্দর্যের ঝলক ধরে রেখেছেন এই নায়িকা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..