✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ইউএস ওপেনের মূল পর্বের পর্দা উঠছে আজ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-২৪, | ০৫:০৩:২৪ |

বছরের শেষ গ্র্যান্ডস্লাম ইউএস ওপেনের মূল পর্ব শুরু হচ্ছে আজ রোববার (২৪ আগস্ট)। বাংলাদেশ সময় রাত ৯টায় নিউ ইয়র্কে শুরু হবে টেনিসের এ মহোৎসব।

কোর্টের লড়াই শুরুর আগে অবশ্য এবারের ইউএস ওপেন প্রাইজমানির দিক দিয়ে গড়েছে নতুন রেকর্ড। এটিই জানান দিচ্ছে এবারের প্রতিযোগিতা কতটা হাইভোল্টেজ হতে যাচ্ছে।

এবারের পুরো আসরের প্রাইজমানি ঘোষণা করা হয়েছে ৯ কোটি মার্কিন ডলার; যা কোনো গ্র্যান্ডস্লামের মধ্যে সর্বোচ্চ। গতবছর প্রাইজমানি ছিল সাড়ে সাত কোটি ডলার।

২০২৪ সালে পুরুষ ও নারী এককে চ্যাম্পিয়ন প্রাইজমানি ছিল ৩৬ লাখ ডলার। এবার তা ৫০ লাখ ডলার করা হয়েছে।

আগামী ৭ সেপ্টেম্বর শেষ হবে এবারের আসর।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..