✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থা: কাদের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৪-৩০, | ১৯:৩৪:০৩ |

ঈদযাত্রায় ঘরমুখো যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায় করলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে এ হুঁশিয়ারি দেন তিনি।

অতিরিক্ত ভাড়া না নেওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, অতিরিক্ত ভাড়া না নেওয়ার জন্য বাস মালিক ও শ্রমিকদের বলা হয়েছে। তিনি বলেন, যেসব পরিবহণে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মাঠে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে। কোনো পরিবহণ অতিরিক্ত ভাড়া আদায় করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাস মালিকরা অতিরিক্ত ভাড়া নেওয়ার কথা অস্বীকার করলেও মন্ত্রী বলেন, অভিযোগ যেহেতু আসছে তাহলে অবশ্যই অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। যারাই অতিরিক্ত ভাড়া নেবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাঠে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে।

তিনি বলেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে এবার দেশের সড়ক ও মহাসড়কের অবস্থা ভালো। এবারের ঈদ যাত্রা স্বস্তিতেই কাটবে।

ওবায়দুল কাদের বলেন, আজ ঘরমুখো মানুষের চাপ কম আছে। এবার ঈদে ঘরমুখো মানুষের সময়ের অবসান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো। এমনকি গাজীপুর এলেঙ্গা মহাসড়কের অবস্থাও ভালো, পরিবহণগুলো নির্বিঘ্নভাবে চলাচল করছে। সড়ক আইনশৃঙ্খলা বাহিনীও তৎপর আছে।

মহাখালী বাস টার্মিনালের রাস্তার ওপরে যত্রতত্র বাস রাখার কারণে প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এখন থেকে বাস মালিকরা রাস্তার ওপরে যেন গাড়ি না রাখে সেজন্য তাদের সতর্ক হতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

এর আগে ওবায়দুল কাদের মহাখালী বাস টার্মিনালের পরিদর্শনকালে যাত্রীদের খোঁজ-খবর নেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..