✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

আতঙ্ক নয়, এখন জরুরি সতর্ক থাকা: আবহাওয়া অধিদপ্তর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১১-২১, | ১০:১২:০৯ |

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ ভূমিকম্প অনূভূত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

ভূমিকম্পের পর মানুষের মধ্যে দুশ্চিন্তা বেড়েছে। অনেকেই ঘর থেকে বের হয়ে নিরাপদ জায়গায় অবস্থান নিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা তথ্য ছড়িয়ে পড়েছে।

 বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বলেছেন, এই মুহূর্তে আতঙ্ক নয়, সতর্ক থাকতে হবে। মানুষকে আমরা শুধু একটাই পরামর্শ দেব—নিজেকে নিরাপদ স্থানে রাখুন, অযথা দৌড়াদৌড়ি বা গুজবের পেছনে ছুটবেন না।

তিনি জানান, প্রাথমিক বিশ্লেষণে দেখা যাচ্ছে, এমন ধরনের ভূমিকম্পের পর ছোটখাটো আফটারশক হতে পারে। কিন্তু সেই আশঙ্কা এখন পর্যন্ত বিশেষভাবে চোখে পড়ছে না।

তিনি আরও বলেন, ভূমিকম্প হঠাৎ আসে। কিন্তু মানুষ প্রস্তুত থাকলে ক্ষতি কমানো যায়। সতর্ক থাকুন, ভয় নয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..