সর্বশেষ :
ট্রাম্প-শি বৈঠক শেষে ধোঁয়াশা: কে কার কথা মানলেন, কী হলো পর্দার আড়ালে? পিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে ছাঁটাইয়ের পথে নওয়াজ-শফিকরা ভারত-চীনে ফিফার ‌‘লোভাতুর’ চোখ নিউজিল্যান্ডের বিরুদ্ধে নতুন কম্বিনেশনে মাঠে নামছে ইংল্যান্ড ইরান যুদ্ধের ৭৭ দিন, হঠাৎ কেন নরম হলো বড় শক্তিগুলো ইরানকে আলোচনায় বসার এবং হরমুজ প্রণালি উন্মুক্ত করার আহ্বান জার্মান চ্যান্সেলরের যুক্তরাষ্ট্রের বহরে নতুন নতুন অস্ত্র, কি বার্তা দিচ্ছে? ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, যুক্তরাষ্ট্রের গোপন তথ্য ফাঁস: কোথায় লুকিয়ে মনিকা ইরান ও হরমুজ ইস্যুতে চীন আগের অবস্থানেই আছে, ট্রাম্পের দাবি সঠিক নয়? ইরান যুদ্ধ ‘বিশ্ব পরমাণু ব্যবস্থা’ই ওলটপালট করে দিয়েছে

এই প্রথম বিশ্বকাপে বাঁশি বাজাবেন বাংলাদেশের দুজন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-০৯, | ১৩:০৮:০১ |

ভারতের তামিলনাড়ুতে আগামী ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বরে হতে যাচ্ছে অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপ। টুর্নামেন্টে প্রথমবারের মত খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। যেকোনো পর্যায়ের হকি বিশ্বকাপে এটিই বাংলাদেশের প্রথম অংশগ্রহণ।

টুর্নামেন্টে বাঁশি বাজাবেন বাংলাদেশের দুজন আম্পায়ার। বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে তাঁরাও হকির কোন বিশ্বকাপে বাঁশি বাজানোর সুযোগ পাচ্ছেন। ভাগ্যবান সেই দুই আম্পায়ার সেলিম লাকি ও শাহবাজ আহমেদ। বিশ্ব হকি ফেডারেশনের সভাপতি তৈয়ব ই ইকরাম এক চিঠিতে বাংলাদেশের দুই আম্পায়ারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সেলিম লাকি আন্তর্জাতিক পর্যায়ে আম্পায়ারিং করছেন ২০১২ থেকে। সুলতান আজলান শাহ, জার্মানিতে চার জাতি অনূর্ধ্ব-২১ টুর্নামেন্ট, দুটি এশিয়ান গেমস, তিনটি এশিয়া কাপসহ বিভিন্ন টুর্নামেন্টে ৫০টির বেশি ম্যাচ পরিচালনা করার অভিজ্ঞতা তাঁর।

তবে এই প্রথম বিশ্বকাপে বাঁশি বাজাবেন ভেবে বেশি রোমাঞ্চিত সেলিম লাকি বলেছেন, ‘যেকোনো পর্যায়ের বিশ্বকাপের এই প্রথম বাঁশি বাজানোর ডাক পেয়েছি। এর চেয়ে বড় আনন্দের কিছু হয় না। টুর্নামেন্টে আমাদের দলও প্রথমবার খেলবে। সবকিছু মিলিয়ে এই সুযোগ পাওয়া বাংলাদেশের হকির জন্য বেশ ইতিবাচক।’

২০১৫ থেকে আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিং করেছেন শাহবাজ আহমেদ। এখন পর্যন্ত ৩৭টি ম্যাচ পরিচালনার সুযোগ পেয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ স্তরের ম্যাচ করেছেন গত মার্চে ওমানে এফআইএইচ নেশেনস কাপ টুয়ে। গত ডিসেম্বরে ক্রোয়েশিয়ায় ইনডোর বিশ্বকাপে রিজার্ভ আম্পায়ার ছিলেন।

টুর্নামেন্টে আম্পায়ার ছিলেন ১৬ জন। শাহবাজ ছিলেন ১৭তম। প্রয়োজন না হওয়ায় শেষ পর্যন্ত তাঁর যাওয়া হয়নি ক্রোয়েশিয়ায়। তবে এবার যুব বিশ্বকাপে ১৬ জন আম্পায়ারের তালিকায় আছেন শাহবাজ।

বিশ্বকাপে বাঁশি বাজানোর সুযোগ পেয়ে শাহবাজ খুব খুশি। তবে চ্যালেঞ্জটাও ভুলে যাচ্ছেন না, ‘বিশ্বকাপের মতো আসরে বাঁশি বাজানোর সুযোগ পাওয়া সহজ নয়। আমি ও লাকি ভাই সেটা পেয়েছি। এটা বড় এক চ্যালেঞ্জই। চেষ্টা করব ভালোভাবে দায়িত্ব পালন করতে।’

সঙ্গে যোগ করেন, ‘বাংলাদেশ দল বিশ্বকাপ কোয়ালিফাই করেছে বলে এই সুযোগ পাইনি আমরা। বিশ্ব হকি ফেডারেশন সবকিছু বিবেচনা করেই সুযোগটা দিয়েছে আমাদের। এর জন্য আমরা গর্বিত।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..