সর্বশেষ :
রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনে ৬ কমিটি প্রবাসী আয়ে সুবাতাস, ৮ দিনে প্রবাসীরা পাঠিয়েছেন ৯১৫ মিলিয়ন ডলার কোন পথে এগোচ্ছে ট্রুডো-কেটি পেরির প্রেম? গণমাধ্যমে সংবাদ পরিবেশনে যেন বাস্তবতার প্রতিচ্ছবি বিকৃত না হয় : তথ্যমন্ত্রী ব্রেট লির মতে, শচীন সেরা ব্যাটার হলেও সর্বকালের সেরা ক্যালিস মেয়েকে গণধর্ষণ মামলায় মায়ের ১৫ বছরের কারাদণ্ড সৌদি ফুটবল ফেডারেশনের নির্বাচনে বৈধ প্রার্থী একজন, বাদ পাঁচ প্যানেল ঘরের মাঠে বিশ্বকাপ হলেও নির্ভার রাবাদা বামপন্থার অবসান, ফিরল ডানপন্থী শাসন: কেন দে লা এসপ্রিয়েলার ওপর বাজি ধরলেন ট্রাম্প? দেশ গঠনে আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

ব্যাংকের বার্ষিক প্রতিবেদন জমা দেওয়া যাবে ৩১ মে পর্যন্ত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-১০, | ১২:১৫:৫২ |

ব্যাংকের বার্ষিক নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করতে না পারা ব্যাংকগুলোর জন্য সময়সীমা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সরকারের সঙ্গে আলোচনা করে আইনি বাধ্যবাধকতা শিথিল করে এ বিষয়ে আগামী ৩১ মে পর্যন্ত সময় বাড়িয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, আর্থিক বছর শেষ হওয়ার ১২০ দিনের মধ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর নিরীক্ষিত আর্থিক হিসাব চূড়ান্ত ও অনুমোদনের বাধ্যবাধকতা রয়েছে। তালিকাভুক্ত ব্যাংকগুলোর ক্ষেত্রে একই সময়সীমার মধ্যে বিনিয়োগকারীদের জানিয়ে লভ্যাংশ ঘোষণার নিয়মও চালু রয়েছে। এত দিন এই নিয়ম মেনে বেশিরভাগ ব্যাংক সময়মতো প্রতিবেদন জমা দিয়ে লভ্যাংশ ঘোষণা করত। কিন্তু চলতি বছর কিছু জটিলতার কারণে অনেক ব্যাংক এ কাজ শেষ করতে পারেনি।

ব্যাংকগুলো জানায়, কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম অনুযায়ী প্রভিশনিং ও অন্যান্য শর্ত পূরণ করতে না পারায় তাদের প্রতিবেদন আটকে গেছে। কেউ কেউ অনুমোদনের জন্য প্রতিবেদন জমা দিলেও শেষ মুহূর্তে বাংলাদেশ ব্যাংক অনাপত্তি প্রত্যাহার করেছে। ফলে অনেক ব্যাংক নির্ধারিত পর্ষদ সভা বাতিল করতে বাধ্য হয়েছে।

এছাড়া, গত মার্চে জারি করা লভ্যাংশ নীতিমালা অনুযায়ী, যেসব ব্যাংক প্রভিশনিংয়ে ঘাটতি থাকায় বিলম্ব সুবিধা নিয়েছে, তারা ২০২৪ সালের জন্য কোনো লভ্যাংশ দিতে পারবে না। এতে অনেক ব্যাংক লভ্যাংশ ঘোষণায় বাধাগ্রস্ত হয়েছে।

এছাড়া, মালিকানা ও ব্যবস্থাপনা পরিবর্তনের পর কিছু ব্যাংকের গোপন খেলাপি ঋণ ও আর্থিক সূচক নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে মতানৈক্য সৃষ্টি হয়েছে। এসব কারণ বিবেচনায় নিয়ে ৩১ মে পর্যন্ত সময় বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..