✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

যুদ্ধাপরাধ: জামায়াত নেতা আজহারুলের রিভিউ শুনানি ২০ ফেব্রুয়ারি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-২৩, | ১১:২৭:৫১ |

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের রিভিউ শুনানির জন্য আগামী ২০ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রিভিউ শুনানির জন্য বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ধার্য ছিল।

আজহারুলের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের একজন বিচারক ছুটিতে থাকায় এ আদেশ দেওয়া হয়েছে।

আদালতে আজহারুলের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, ব্যারিস্টার এহসান এ সিদ্দিক ও আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৪ সালের ৩০ ডিসেম্বর এ টি এম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর ২০১৯ সালের ৩১ অক্টোবর দেওয়া রায়ে মৃত্যুদণ্ড বহাল রাখে আপিল বিভাগ।

এ রায় রিভিউ চেয়ে ২০২০ সালের ১৯ জুলাই আপিল বিভাগে আবেদন করেন আজহারুল ইসলাম, যা এতদিন শুনানির অপেক্ষায় আছে।

ট্রাইব্যুনালের রায়ে বলা হয়েছিল, আজহারুল ইসলাম একাত্তরে ইসলামী ছাত্র সংঘের জেলা কমিটির সভাপতি ছিলেন। সে সময় তার নেতৃত্বেই বৃহত্তর রংপুরে গণহত্যা চালিয়ে ১৪ শ’র বেশি মানুষকে হত্যা, বহু নারীকে ধর্ষণ ও অপহরণ এবং নির্যাতনের ঘটনা ঘটেছিল।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..