✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

পাচার হওয়া অর্থ ফেরাতে লাগার্ডের সহায়তা চাইলেন ড. ইউনূস

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১১-২২, | ১১:১৫:২০ |

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বৈরশাসনের সময় দেশ থেকে পাচার হয়ে যাওয়া কোটি কোটি ডলার উদ্ধারে ইউরোপিয় কেন্দ্রীয় ব্যাংকের সভাপতি ক্রিস্টিন লাগার্ডের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (২২ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভার ফাঁকে তাদের সাক্ষাৎ হয়।

এসময় ড. ইউনূস আইএমএফের সাবেক প্রধান লাগার্ডকে বলেন, স্বৈরশাসনের ঘনিষ্ঠরা দেশের ব্যাংকিং ব্যবস্থা থেকে প্রায় ১৭ বিলিয়ন ডলার সরিয়ে নিয়েছে এবং হাসিনার ১৫ বছরের আমলে বছরে ১৬ বিলিয়ন ডলার পাচার করা হয়েছে।

টাকা পাচারের এই ঘটনাকে বিশাল ডাকাতি উল্লেখ করে ড. ইউনূস বলেন, তারা প্রথমে ব্যাংক দখল করে এবং তারপর ঋণ নেয়, যা তারা কখনও ফেরত দেয়নি।

লাগার্ড অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উদ্ধারের পদক্ষেপকে সমর্থন করবেন জানিয়ে বলেন, বাংলাদেশের উচিত অর্থ উদ্ধার এবং তা দেশে ফেরত পাঠানোর জন্য আইএমএফের সাহায্য নেওয়া।

আলোচনাকালে তারা জুলাইয়ের বিদ্রোহ এবং বাংলাদেশের সংস্কার উদ্যোগ নিয়েও আলোচনা করেন। এসময় লাগার্ড বাংলাদেশি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি তার সমর্থনও ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ সরকারের এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ এবং জেনেভায় বাংলাদেশের স্থায়ী রাষ্ট্রদূত তারেক আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..