সর্বশেষ :
আড়াই বছর পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১১২ মরদেহ সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী আইআরজিসির সংশ্লিষ্ট ইরাকি এয়ারলাইন্সের নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র মার্কিন ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যাওয়ার খবর ‍উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র ফিলিস্তিনই মুসলিম বিশ্বের প্রধান ইস্যু, সমর্থন অটুট রাখবে ইরান মরক্কোকে ২০৩০ সালের বিশ্বকাপ ফাইনাল আয়োজনের প্রস্তাব ফিফার ১৪০ মিলিয়ন ইউরোর চুক্তিতে রিয়ালে যোগ দিচ্ছেন দিওমান্দে ৪৮ বাণিজ্যিক জাহাজের পথ পরিবর্তনের দাবি সেন্টকমের দুই বছরের চুক্তিতে আর্সেনাল ছেড়ে এভারটনে ডেনিশ মিডফিল্ডার ভারতে এসে প্রস্তুতি ম্যাচ খেলবে না অস্ট্রেলিয়া

সাইফ আলী খানের নিরাপত্তায় ‘কেডি পাঠকে’র ফার্ম

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-২২, | ১১:০৩:২৬ |

ভারতীয় সিরিয়াল ‘আদালতে’ সত্যের পক্ষে লড়তে দেখা যায় কেডি পাঠক খ্যাত রনিত রায়কে। এজন্য জীবনের ঝুঁকি নিতেও পিছপা হন না। এবার বাস্তবে সাইফ আলী খানের পাশে দাঁড়ালেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেতা রনিতের নিজস্ব সিকিউরিটি ফার্ম রয়েছে। সেখান থেকেই নিরাপত্তা দেওয়া হবে সাইফ ও তার পরিবারের সদস্যদের।

এ বিষয়ে অবশ্য বেশি কিছু জানাতে চাইছেন না রণিত। শুধু তথ্যটি নিশ্চিত করে গণমাধ্যমে বললেন, ‘আমরা সাইফের সঙ্গে আছি। তিনি এখন ভালো আছেন এবং বাড়ি ফিরে এসেছেন।’

মঙ্গলবার (২১ জানুয়ারি) হাসপাতাল থেকে ছাড়া পান সাইফ আলী খান। হাতে ছিল ব্যান্ডেজ। স্বামীকে শক্ত করে আঁকড়ে ছিলেন কারিনা। সেখান থেকে সরাসরি তারা চলে যান বান্দ্রার ‘ফরচুন হাইটসে’।

ছোট সন্তান জেহ জন্মানোর আগে এই বাড়িতেই বাস করতেন সাইফিনা। ‘সৎগুরু শরণ’ আবাসন থেকে খানিক দূরে অবস্থিত এটি। ২০২১ সালে পর বান্দ্রার ‘সৎগুরু শরণ’ আবাসনে উঠেন এই তারকাদম্পতি।

গত সপ্তাহে সাইফের বাড়িতে ঢুকে তাকে ছুরি দিয়ে একের পর এক আঘাত করেন এক দুর্বত্ত। এরপর জখম অভিনেতাকে ভর্তি করানো হয় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে্রে


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..