✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা পিছিয়েছে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-১২-২৫, | ১০:২৪:১৯ |

১ জানুয়ারি শুরু হচ্ছে না ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা
নতুন বছরের প্রথম দিনে বাণিজ্য মেলা শুরু হওয়ার কথা থাকলেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে তা পিছিয়ে জানুয়ারির তৃতীয় সপ্তাহে করার পরিকল্পনা করছে সরকার। ইপিবি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন নিয়ে ১৮ ডিসেম্বর ইপিবিতে বৈঠক হয়। নির্বাচনের আগে মেলা পরিচালনা, ক্রেতা সমাগম ও ব্যবসায়ীদের অংশগ্রহণে নানা সমস্যা সৃষ্টি হতে পারে বলে বৈঠকে আলোচনা হয়। জানুয়ারির তৃতীয় সপ্তাহের যে কোনো দিন মেলা শুরু করা যায় বলে প্রাথমিক সিদ্ধান্ত হয়। তবে ঠিক কবে থেকে মেলা শুরু করা যায়, তা পুরোপুরি নির্ভর করবে নির্বাচনের পরবর্তী পরিস্থিতির ওপর।

ইপিবির সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হালিম বলেন, এবার নির্বাচনের কারণে ১ জানুয়ারি থেকে বাণিজ্য মেলা শুরু হচ্ছে না। ২০২৪ সালের জানুয়ারির ২০ বা ২২ তারিখের দিকে মেলা শুরু করার বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। এখনও চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়নি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..