✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

মারুফা-ফাহিমার ঝলকে বাংলাদেশের ঐতিহাসিক জয়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-২২, | ১০:২৩:২৪ |

প্রথম ওয়ানডেতেও দুইশোর নিচে পুঁজি নিয়ে একদম লড়াই করা যায়নি।  দ্বিতীয় ওয়ানডেতেও দুইশোর নিচে পুঁজি পেল বাংলাদেশ। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ফিফটিতে পাওয়া ওই পুঁজি এবার সামলে নিলেন বোলাররা। মারুফা আক্তার, নাহিদা আক্তার, রাবেয়া খান, ফাহিমা খাতুনদের সম্মিলিত ঝলকে বাংলাদেশ পেয়ে গেল ঐতিহাসিক জয়।

সেন্ট কিটসে বুধবার (২২ জানুয়ারি) দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে সহজে হারিয়ে সিরিজে সমতা আনল বাংলাদেশ।


প্রথমে ব্যাট করে ৪৮.৫ ওভারে ১৮৪ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। জবাবে ৩৫ ওভারে ১২৪ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ নারী দলের ইনিংস। তাতে ৬০ রানে জয় পায় বাংলাদেশ।

সেন্ট কিটসে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা। বাংলাদেশের ওপেনিং জুটি থেকে আসে ৩৪ রান। এরপর দ্রুত ৩ উইকেট হারিয়ে কিছুটা বিপদে পড়ে টাইগ্রেসরা। তবে দলের হাল ধরেন অধিনায়ক নিগার সুলতানা।

প্রথমে সোভাহানা মোস্তারির সঙ্গে গড়েন ৫১ রানের জুটি। এরপর স্বর্ণা আক্তারের সঙ্গে ৩৮ রানের জুটি গড়ে দলকে ভালো অবস্থায় নিয়ে যান। আলিয়ার বলে আউট হওয়ার আগে টাইগ্রেস অধিনায়ক ১২০ বলে করেন ৬৮ রান। এছাড়াও সোভাহানা মোস্তারির ব্যাট থেকে আসে ২৩ রান। আর স্বর্ণা আক্তার করেন ২৯ বলে ২১ রান।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..