✕

সর্বশেষ :
বিশ্বে ৮০ কোটি তরুণ কর্মসংস্থানহীন ভবিষ্যতের মুখোমুখি: ইউএনডিপি বয়স ৭৪, তবু ৪২ কিলোমিটার দৌড়ান খবির উদ্দিন এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার করা না হলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনীও চীনের সঙ্গে ঋণ নয়, যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

তুরস্কে স্কি রিসোর্টে আগুন লেগে মৃত্যু ৬৬, আহত অর্ধশত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-২১, | ১০:০২:১২ |

তুরস্কে একটি স্কি রিসোর্টে আগুন লেগে কমপক্ষে ৬৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অর্ধশত। আগুনে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। সোমবার (২০ জানুয়ারি) মধ্যরাতে বোলু প্রদেশের কার্তালকায়া স্কি রিসোর্টে এই আগুন লাগে। এসময় হোটেলের অনেক অতিথি আতঙ্কে জানালা দিয়ে লাফিয়ে পড়েন। মঙ্গলবার (২১ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

আল জাজিরা জানায়, আগুন লাগার সময় কাঠের তৈরি রিসোর্টে অন্তত ২৩৪ জন অতিথি ছিলেন।

তুর্কি স্বাস্থ্যমন্ত্রী কামাল মেমিসোগলু গণমাধ্যমকে বলেন, উত্তর-পশ্চিম তুরস্কের কার্তালকায়া স্কি রিসোর্টে আগুনের ঘটনায় প্রায় ৫১ জন আহত হয়েছেন।

অগ্নিনির্বাপক কর্মীরা তুর্কিয়ের কার্তালকার একটি স্কি রিসোর্টে নেভানোর কাজ করছেন। ছবি: সংগৃহীত

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া জানিয়েছেন, বোলু প্রদেশের কার্তালকায়া রিসর্টের একটি হোটেলে ভোরে অগ্নিকাণ্ডের পর অন্তত ৬৬ জন নিহত এবং ৫১ জন আহত হয়েছেন।

টিভি ফুটেজে দেখা গেছে, ১১ তলা ভবনটির আগুন এবং ধোঁয়া নিয়ন্ত্রণে কাজ করছেন অগ্নিনির্বাপণকর্মীরা।

বোলু শহরের গভর্নর আব্দুল আজিজ আইদিন রাষ্ট্রীয় সম্প্রচারকারী টিআরটি-কে বলেন, রিসোর্টের রেস্তোরাঁর মেঝেতে ভোর ৩:৩০ মিনিটে আগুনের সূত্রপাত হয়।

দেশব্যাপী দুই সপ্তাহের স্কুল ছুটির শুরুতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। ছুটিতে ইস্তাম্বুল এবং আঙ্কারার কাছাকাছি থেকে স্কিয়াররা সাধারণত বোলু পাহাড়ে ছুটে আসেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..