সর্বশেষ :
রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনে ৬ কমিটি প্রবাসী আয়ে সুবাতাস, ৮ দিনে প্রবাসীরা পাঠিয়েছেন ৯১৫ মিলিয়ন ডলার কোন পথে এগোচ্ছে ট্রুডো-কেটি পেরির প্রেম? গণমাধ্যমে সংবাদ পরিবেশনে যেন বাস্তবতার প্রতিচ্ছবি বিকৃত না হয় : তথ্যমন্ত্রী ব্রেট লির মতে, শচীন সেরা ব্যাটার হলেও সর্বকালের সেরা ক্যালিস মেয়েকে গণধর্ষণ মামলায় মায়ের ১৫ বছরের কারাদণ্ড সৌদি ফুটবল ফেডারেশনের নির্বাচনে বৈধ প্রার্থী একজন, বাদ পাঁচ প্যানেল ঘরের মাঠে বিশ্বকাপ হলেও নির্ভার রাবাদা বামপন্থার অবসান, ফিরল ডানপন্থী শাসন: কেন দে লা এসপ্রিয়েলার ওপর বাজি ধরলেন ট্রাম্প? দেশ গঠনে আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

পাকিস্তানের উপ প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপি-জামায়াত-এনসিপির বৈঠক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-২৩, | ০৯:৪৭:৫৯ |

ঢাকায় সফররত পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করেছে বিএনপি, জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। শনিবার (২৩ আগস্ট) পাকিস্তান দূতাবাসে বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত এসব বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিএনপি পক্ষে দলটির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, দলের ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ অংশ নেন। তবে বৈঠক শেষে বিএনপির কোনো নেতা সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।

এছাড়া, শনিবার বিকেলে জামায়াতের পক্ষে দলটির নায়েবে আমীর আব্দুল্লাহ মুহাম্মদ তাহের ও এনসিপির হয়ে সদস্য সচিব আখতার হোসেনে নেতৃত্বে দুইটি প্রতিনিধি দল পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।

বৈঠক শেষে আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, আঞ্চলিক বাণিজ্য ও পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির বিষয়ে পাকিস্তানের উপ প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে সম্পর্ক নিয়েও কথা হয়েছে। গত ১৫ বছর বাংলাদেশের পররাষ্ট্রনীতি একপেশে ছিল। সকল প্রতিবেশি দেশের সাথে ভালো সম্পর্ক থাকা দরকার।

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, দুই দেশের মধ্যে শত্রুভাবাপন্ন সম্পর্ক ভালো করার সুযোগ এসেছে। পাকিস্তানের উপ প্রধানমন্ত্রীর কাছে একাত্তরের ইস্যু এবং বাংলাদেশের জনগণের চিন্তাধারা তুলে ধরা হয়েছে।

প্রসঙ্গত, আজ শনিবার দুপুরে দুইদিনের সফরে ঢাকায় পৌঁছান পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..