সর্বশেষ :
সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী আইআরজিসির সংশ্লিষ্ট ইরাকি এয়ারলাইন্সের নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র মার্কিন ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যাওয়ার খবর ‍উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র ফিলিস্তিনই মুসলিম বিশ্বের প্রধান ইস্যু, সমর্থন অটুট রাখবে ইরান মরক্কোকে ২০৩০ সালের বিশ্বকাপ ফাইনাল আয়োজনের প্রস্তাব ফিফার ১৪০ মিলিয়ন ইউরোর চুক্তিতে রিয়ালে যোগ দিচ্ছেন দিওমান্দে ৪৮ বাণিজ্যিক জাহাজের পথ পরিবর্তনের দাবি সেন্টকমের দুই বছরের চুক্তিতে আর্সেনাল ছেড়ে এভারটনে ডেনিশ মিডফিল্ডার ভারতে এসে প্রস্তুতি ম্যাচ খেলবে না অস্ট্রেলিয়া ২৪ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিলো ইসরায়েল

‘ওই চরিত্রে অভিনয় আমাকে বদলে দিয়েছে’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-২৩, | ০৯:৪০:২৩ |
ছোট পর্দা হোক কিংবা বড়; নানা ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী রুনা খান। এবার বড় পর্দায় তাকে দেখা যাবে ‘সিনেমার নায়িকা’র ভূমিকায়।
আলী জুলফিকার জাহেদীর পরিচালনায় নির্মাণ হচ্ছে ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’। যেখানে নায়িকাদের জীবনের গল্প নিয়ে বিশেষ চরিত্রে অভিনয় করবেন রুনা খান। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেছিলেন, ‘আমরা যারা অভিনয়ের সঙ্গে যুক্ত, দর্শকরা শুধু আমাদের পর্দায় দেখেন। কিন্তু পর্দার বাইরেও আমাদের আলাদা জীবন আছে, আছে সুখ-দুঃখের গল্প।’
এখন পর্যন্ত পাঁচটি সিনেমায় কাজ করেছেন এই অভিনেত্রী। সর্বশেষ যে ছবিতে কাজ করছেন, সেখানেই উঠে আসবে নায়িকাদের জীবনের আড়ালের কাহিনি। সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী নানা প্রসঙ্গে কথা বলেন; মিডিয়াতে নারীদের উপস্থাপন ও দৃষ্টিভঙ্গি নিয়েও আলোচনা করেন।
রুনা খান বলেন, ‘আমি চাই নারীকে শুধুমাত্র মানুষ হিসেবে দেখা হোক। নাটক, সিনেমা কিংবা সংবাদ সব জায়গায় নারীদের এমনভাবে উপস্থাপন করুক, যেন তারা স্বাভাবিক অধিকার পায়।’
সাক্ষাৎকারে অভিনেত্রী এও জানান, এক বিশেষ চরিত্র রয়েছে, যা তার মধ্যে পরিবর্তন এনে দিয়েছে। সেটি হলো ‘নীলপদ্ম’ সিনেমার ‘নীলা’ চরিত্র।
রুনা খান বলেন, ‘নীলা চরিত্রে অভিনয় করেছি; যে একজন যৌনকর্মী। এই চরিত্রটা করতে গিয়ে এ পেশার মানুষের জীবনের যে গভীর যন্ত্রণা, অপমান আর বাস্তবতা তা খুব কাছ থেকে দেখেছি, অনুভব করেছি; আর এ অভিজ্ঞতাই আমাকে ভেতর থেকে বদলে দিয়েছে।’
রুনা খান আরও বলেন, ‘আমরা কি একটু বেশি মানবিক হতে পারি না? যৌনকর্মীদের প্রতিও যদি সহানুভূতি দেখানো যেত! আসলে এই চরিত্র আমাকে ভেতর থেকে বদলে দিয়েছে, মননশীল করেছে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..