✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

দেশসেরা কমিউনিটি পুলিশিং অফিসার রামপালের ওসি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-১২-১০, | ০৯:৩৫:৫২ |

বাগেরহাটের রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস, এম আশরাফুল আলম শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার নির্বাচিত হয়েছেন। শনিবার সকালে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ পরিদর্শক এস, এম আশরাফুল আলমের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন বাংলাদেশ পুলিশের মহা পরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

এ সময় বাংলাদেশ পুলিশের বিভিন্ন বিভাগের উর্ধতন কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমিউনিটি পুলিশিং ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য তাকে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির পক্ষ থেকে এস, এম আশরাফুল আলমকে এই সম্মাননা প্রদান করা হয়। সংগঠনটির ৪৪তম বার্ষিক সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে এই সম্মানতা তুলে দেওয়া হয়।

এদিকে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সম্মাননা পাওয়ায় এই পুলিশ কর্মকর্তাকে শুভেচ্ছা জানিয়েছেন উপজেলাবাসী।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..