সর্বশেষ :
সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী আইআরজিসির সংশ্লিষ্ট ইরাকি এয়ারলাইন্সের নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র মার্কিন ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যাওয়ার খবর ‍উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র ফিলিস্তিনই মুসলিম বিশ্বের প্রধান ইস্যু, সমর্থন অটুট রাখবে ইরান মরক্কোকে ২০৩০ সালের বিশ্বকাপ ফাইনাল আয়োজনের প্রস্তাব ফিফার ১৪০ মিলিয়ন ইউরোর চুক্তিতে রিয়ালে যোগ দিচ্ছেন দিওমান্দে ৪৮ বাণিজ্যিক জাহাজের পথ পরিবর্তনের দাবি সেন্টকমের দুই বছরের চুক্তিতে আর্সেনাল ছেড়ে এভারটনে ডেনিশ মিডফিল্ডার ভারতে এসে প্রস্তুতি ম্যাচ খেলবে না অস্ট্রেলিয়া ২৪ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিলো ইসরায়েল

যেখানেই ভালোবাসা, সেখানেই জীবন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-২৩, | ০৯:৩১:৪২ |
দুই দশকের বেশি সময় ধরে ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস এবার নতুন ফটোশুটে মুগ্ধ করেছেন ভক্তদের। সাদা শাড়ি ও অভিজাত সাজে ধরা দিয়ে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘যেখানেই ভালোবাসা, সেখানেই জীবন’। কয়েক ঘণ্টার মধ্যেই ছবিগুলোতে ঝড় তুলেছে ভক্তদের ভালোবাসা ও প্রশংসা।
শনিবার সকালে সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন অপু বিশ্বাস। ছবিতে দেখা যায়, সাদা শাড়ি, রুপালি কাজ আর অভিজাত গয়নায় নিজেকে মেলে ধরেছেন নায়িকা। কখনো মিষ্টি হাসি, কখনো স্নিগ্ধ ভঙ্গিতে ক্যামেরায় পোজ দিয়েছেন।
বলা বাহুল্য, অপু বিশ্বাসের এই নতুন রূপ ভক্তদের দারুণভাবে নাড়া দিয়েছে। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ছবিগুলোতে প্রতিক্রিয়া দিয়েছেন হাজারো ভক্ত; মন্তব্যঘর ভরে উঠেছে প্রশংসায়।
উল্লেখ্য, ২০০৬ সালে ‘কোটি টাকার কাবিন’ সিনেমা দিয়ে আলোচনায় আসেন অপু বিশ্বাস। তবে এর আগেই আমজাদ হোসেন পরিচালিত কাল সকালে চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে কাজ করেছিলেন তিনি। এরপর শাকিব খানের সঙ্গে দীর্ঘ সময় জুটি বেঁধে কাজ করেছেন, যা দীর্ঘদিন ধরে ঢালিউডে নিয়মিত নায়ক-নায়িকার জুটি হিসেবে প্রশংসিত হয়েছিল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..