✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

জন্মদিনে জিয়ার সমাধিতে বিএনপির শ্রদ্ধা, নেতাকর্মীদের ঢল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-১৯, | ০৯:০১:০৪ |

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীতে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। রবিবার (১৯ জানুয়ারি) বেলা ১১টা ৩০ মিনিটের দিকে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা।

এদিন সকালে থেকে জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল নামে। এ সময় দলীয় নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে মুখরিত করেন আশপাশ। জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন নেতাকর্মীরা।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আযম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ হাজারো নেতাকর্মী শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..