✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

আন্ডারটেকারের মুখোমুখি হতে পারেন সালমান খান!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-২২, | ০৮:৫৭:৫০ |
ব্লিউডব্লিউই কিংবদন্তি দ্য আন্ডারটেকারের মুখোমুখি হতে পারেন বলিউড সুপারস্টার সালমান খান। তবে কোনো সিনেমায় নয়, জনপ্রিয় টিভি শো ‘বিগ বস ১৯’ এ মুখোমুখি হচ্ছেন তারা- এমনই খবর।
ভারতীয় গণমাধ্যম মিড-ডে এর প্রতিবেদনে বলা হয়েছে, বিগবসে আন্ডারটেকারকে ওয়াইল্ডকার্ড কনটেস্ট্যান্ট হিসেবে আনার চিন্তাভাবনা চলছে। এমনকি, নভেম্বরের দিকেই তিনি শো’তে প্রবেশ করতে পারেন বলে দাবি করছে বিভিন্ন সূত্র।
প্রতি বছরই নতুন কনটেস্ট্যান্ট আর চমক নিয়ে হাজির হয় এই শো। তবে এবারের আসরে আন্ডারটেকারের আসার খবর রীতিমতো চমকে দিয়েছে দর্শকদের।
যদি এই খবর সত্যি হয়, তবে এটিই হবে ‘বিগ বস’-এর ইতিহাসে সবচেয়ে বড় আন্তর্জাতিক কোলাবরেশন। রেসলিং দুনিয়ার এই কিংবদন্তির অংশগ্রহণে শুধু রিয়েলিটি শো নয়, ভারতীয় টেলিভিশনে তৈরি হবে নতুন এক ইতিহাস- এমনটাই মত দর্শকদের।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..