✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

সাকিব আল হাসানকে গ্রেপ্তারে পরোয়ানা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-১৯, | ০৮:৫৬:৪৯ |

সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। রবিবার (১৯ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত প্রধান মহানগর হাকিম মো. মাহবুবুল হক এই পরোয়ানা জারি করেন।

জানা যায়, আইএফআইসি ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাকিবকে গ্রেফতার করতে পরোয়ানা জারি করা হয়। একই মামলায় আরও দুইজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

গত ১৫ ডিসেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে আইএফআইসি ব্যাংকের পক্ষে শাহিবুর রহমান বাদী হয়ে মামলাটি করেছিলেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে ১৮ জানুয়ারি তাদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

সাকিব ছাড়ারও মামলার অন্য আসামিরা হলেন- অ্যাগ্রো ফার্ম লিমিটেডের এমডি গাজী শাহাগীর হোসাইন, প্রতিষ্ঠানটির পরিচালক ইমদাদুল হক ও মালাইকা বেগম।

মামলা সূত্রে জানা যায়, সাকিবের মালিকানাধীন অ্যাগ্রো ফার্ম ব্যবসায়িক উদ্দেশে বিভিন্ন সময় আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে ঋণ গ্রহণ করে। তার বিপরীতে দুটি চেক ইস্যু করে সাকিবের মালিকানাধীন প্রতিষ্ঠানটি। এরপর চেক দিয়ে টাকা উত্তোলন করতে গেলে পর্যাপ্ত টাকা না থাকায় তা ডিজঅনার হয়। দুই চেকে টাকার পরিমাণ প্রায় চার কোটি ১৫ লাখ।

শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের মাটিতে আর পা রাখেননি সাকিব আল হাসান। জুলাই অভ্যুত্থানে দায়ের করা একটি হত্যা মামলায় আসামি করা হয় যুক্তরাষ্ট্রে অবস্থানরত সাকিব আল হাসানকেও। তার বিরুদ্ধে রয়েছে শেয়ারবাজারে কারসাজির অভিযোগও।

পুঁজিবাজার কারসাজির জন্য বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানকে আরও দুই বছর আগেই জরিমানা করা উচিত ছিল বলে কিছুদিন আগে মন্তব্য করেছিলেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিলেও এখনো ওয়ানডে থেকে অবসর নেননি সাকিব আল হাসান।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..