✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

প্রেমের গল্পে আগ্রহী দীঘি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-২২, | ০৮:৫৩:০১ |

হালের চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। লম্বা সফর শেষে সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন তিনি। সর্বশেষ তাকে গত ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত ‘জংলি’ সিনেমায় চিত্রনায়ক সিয়াম আহমেদের বিপরীতে দেখা যায়। এরপর আর তাকে নতুন কোনো সিনেমায় দেখা যায়নি। 

এরই মধ্যে বেশ কয়েকটি নতুন সিনেমা নিয়ে কথা চলছে বলে জানিয়েছেন এই অভিনেত্রী। কেমন গল্পে আগ্রহী জানতে চাইলে দীঘি বলেন, ‘আমি প্রেমের গল্পে বেশি আগ্রহী, প্রস্তাবও পাচ্ছি। যেহেতু এখন মানুষ আবারও ভালোবাসার গল্প দেখতে চাইছে, তাই প্রেমের গল্পটায় ঝোঁক বেশি। প্রেমের গল্প পেলে কাজ করব।’

সম্প্রতি খবর রটে, ফের সিয়ামের বিপরীতে নতুন একটি সিনেমায় অভিনয় করছেন দীঘি। এ প্রসঙ্গে এই নায়িকা বলেন, ‘আমি যখন খবরটা প্রথম শুনি, তখন দেশের বাইরে ছিলাম। তবে এখন পর্যন্ত নিশ্চিত কিছুই হয়নি। দেখা যাক, আশা করি ভালো কিছুই হবে। সিয়ামের সঙ্গে আবার সিনেমা মন্দ হবে না।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..