✕

সর্বশেষ :
বিশ্বে ৮০ কোটি তরুণ কর্মসংস্থানহীন ভবিষ্যতের মুখোমুখি: ইউএনডিপি বয়স ৭৪, তবু ৪২ কিলোমিটার দৌড়ান খবির উদ্দিন এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার করা না হলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনীও চীনের সঙ্গে ঋণ নয়, যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

রাইসির স্মরণে নিরাপত্তা পরিষদে নীরবতায় ক্ষুব্ধ ইসরায়েল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-০৫-২১, | ০৮:২৬:৪৬ |

হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান ও তাদের সফরসঙ্গীদের অপ্রত্যাশিত মৃত্যুর ঘটনায় সোমবার এক মিনিট নীরবতা পালন করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। নিরাপত্তা পরিষদে চলতি মে মাসের প্রেসিডেন্ট জাতিসংঘে নিযুক্ত মোজাম্বিকের রাষ্ট্রদূত পেদ্রো কমিসারিও আফনসো দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট রাইসিসহ তাঁর সফরসঙ্গীদের স্মরণে নিরাপত্তা পরিষদের সদস্যদের দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালনের আহ্বান জানান। তাঁর আহ্বানে সাড়া দেয় যুক্তরাষ্ট্রও। ফলে নিরাপত্তা পরিষদের সব সদস্য রাইসির স্মরণে এক মিনিট নীরবতা পালন করে। খবর: এএফপি

এদিকে নিরাপত্তা পরিষদে দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট রাইসিসহ তাঁর সফরসঙ্গীদের স্মরণে নীরবতা পালনের ঘটনায় চটেছে ইসরায়েল। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান। তিনি এই পদক্ষেপকে লজ্জাজনক ঘটনা হিসেবে অভিহিত করে এক্সে দেওয়া এক ভিডিও বার্তায় বলেন, ‘আপনারা ঠিকই দেখেছেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইরানের গণহত্যাকারী প্রেসিডেন্ট রাইসির স্মরণে এক মিনিট নীরবতা পালন করেছে। কী লজ্জাজনক!’ নিরাপত্তা পরিষদ বিশ্বশান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন ইসরায়েলি রাষ্ট্রদূত।

রোববার দুপুরের দিকে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের পর্বতঘেরা ভারজাগান এলাকায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ানরাইসিসহ ৯ আরোহী নিয়ে বিধ্বস্ত হয়। সোমবার সকালে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষের খোঁজ পাওয়া যায়। এরপর রাইসিসহ হেলিকপ্টারটির সব আরোহীর মৃত্যুর খবর নিশ্চিত করে ইরান সরকার।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..