✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

বিদেশি যাত্রীদের জন্য ওমরাহ সেবায় নতুন সুবিধা ঘোষণা সৌদি আরবের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-২১, | ০৫:০১:৩৬ |
সৌদি আরব বিদেশি যাত্রীদের জন্য ওমরাহ সেবায় নতুন সুবিধা চালু করেছে।
 বুধবার (২০ আগস্ট) হজ ও ওমরাহ মন্ত্রণালয় বিশেষ অনলাইন প্ল্যাটফর্ম ‘নুসুক ওমরাহ’ উদ্বোধন করে।
এই প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বের যেকোনো মুসলিম মধ্যস্থতাকারী ছাড়াই সরাসরি অনলাইনে ওমরাহ ভিসার আবেদন করতে পারবেন। পাশাপাশি ভিসা, আবাসন, পরিবহন ও ট্যুরসহ ভ্রমণ-সংক্রান্ত সব সেবা একই জায়গা থেকে বুক করার সুযোগ পাবেন।
সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানায়, ওয়েবসাইটটির মূল উদ্দেশ্য হলো ওমরাহ সেবার মান উন্নত করা, যাত্রীদের অভিজ্ঞতা সমৃদ্ধ করা এবং সহজ ও স্বচ্ছ প্রক্রিয়ায় সেবা নিশ্চিত করা।
‘নুসুক উমরাহ’ আন্তর্জাতিক যাত্রীদের জন্য অনুমোদিত এজেন্টদের পাশাপাশি একটি নতুন বিকল্প হিসেবে কাজ করবে। এতে যাত্রীরা চাইলে পূর্ণাঙ্গ প্যাকেজ কিংবা আলাদা আলাদাভাবে ভিসা, হোটেল, পরিবহন বা ট্যুর বুক করতে পারবেন।
হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, এই উদ্যোগ সৌদি ভিশন ২০৩০–এর অংশ। এর লক্ষ্য হলো আরও বেশি মুসলিমকে আতিথ্য জানানো এবং উন্নত, আধুনিক ও সহজলভ্য সেবার মাধ্যমে হজ-ওমরাহ যাত্রাকে আরও উন্নত করা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..