✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

সাক্ষ্য দিয়ে হাসিনাসহ ৪ জনের ফাঁসি চাইলেন নিউরো সায়েন্সের সহযোগী অধ্যাপক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-২০, | ০৪:৩০:৩৫ |

জুলাই-আগস্টে হত্যাযজ্ঞের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিয়ে শেখ হাসিনাসহ ৪ জনের ফাঁসি চেয়েছেন এক চিকিৎসক সাক্ষী। বুধবার (২০ আগস্ট) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই সাক্ষ্য দেন রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সহযোগী অধ্যাপক মাহফুজুর রহমান।

সাক্ষ্যদানকালে অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, আন্দোলন চলাকালীন যখন মাথায় গুলি লেগে হাসপাতালে আসছিল আন্দোলনকারীরা, তখন ডিবি তাদের রিলিজ দিতে মানা করে। সেই সঙ্গে ডিবি হাসপাতালে আরও বলে যায়, নতুন করে যেন গুলিবিদ্ধ কোনো আন্দোলনকারীকে ভর্তি না করানো হয়।

এসব অভিযোগ এনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতের ফাঁসি চান এই চিকিৎসক।

এদিন সকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ষষ্ঠ দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এর অংশ হিসেবে সকালে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে।

এর আগে আলোচিত এ মামলায় সাক্ষ্য দিয়েছেন আরও ১২ জন। সবশেষ গত সোমবার (১৮ আগস্ট) সাক্ষ্য দেন আশুলিয়ায় মরদেহ পোড়ানোর ঘটনায় শহিদদের বাবা-ভাইসহ তিনজন। ওই সময় তারা আন্দোলনে সংঘটিত নৃশংসতা ট্রাইব্যুনালে তুলে ধরেন।

এদিকে বুধবার ট্রাইব্যুনালে রাজধানীর চাঁনখারপুলে ৬ জনকে হত্যা মামলার চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে আলোচিত এ মামলার আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এই মামলায় এখন পর্যন্ত ৬ জন সাক্ষ্য দিয়েছেন

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..