✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

আফগানিস্তানে বাস দুর্ঘটনায় প্রাণ গেল অন্তত ৭১ জনের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-১৯, | ০৩:৫৯:০১ |
ইরান থেকে নিজ দেশে ফেরত আসা আফগান শরণার্থীদের বহনকারী একটি বাস ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে এই দুর্ঘটনায় অন্তত ৭১ জন নিহত হয়েছেন, যার মধ্যে ১৭টি শিশুও রয়েছে।
প্রাদেশিক সরকারের মুখপাত্র আহমাদুল্লাহ মুত্তাকি এবং স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৯ আগস্ট) অতিরিক্ত গতির কারণে বাসটি একটি ট্রাক ও মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং এতে আগুন ধরে যায়।
হেরাতের প্রাদেশিক সরকারের কর্মকর্তা ইউসুফ সায়েদি জানান, বাসটি ইসলাম কালা সীমান্ত ক্রসিং পার হয়ে আফগানিস্তানের রাজধানী কাবুল যাচ্ছিল।
আফগানিস্তানের তালেবান সরকারের প্রধান মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ নিশ্চিত করেছেন যে হতাহত ব্যক্তিরা ইরান থেকে বিতাড়িত ছিলেন।
এই দুর্ঘটনার একদিন আগে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন যে আগামী মাসের মধ্যে আরও ৮ লাখ মানুষকে নিজ দেশে ফেরত পাঠানো হবে।
সূত্র: আল জাজিরা

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..