সর্বশেষ :
সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী আইআরজিসির সংশ্লিষ্ট ইরাকি এয়ারলাইন্সের নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র মার্কিন ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যাওয়ার খবর ‍উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র ফিলিস্তিনই মুসলিম বিশ্বের প্রধান ইস্যু, সমর্থন অটুট রাখবে ইরান মরক্কোকে ২০৩০ সালের বিশ্বকাপ ফাইনাল আয়োজনের প্রস্তাব ফিফার ১৪০ মিলিয়ন ইউরোর চুক্তিতে রিয়ালে যোগ দিচ্ছেন দিওমান্দে ৪৮ বাণিজ্যিক জাহাজের পথ পরিবর্তনের দাবি সেন্টকমের দুই বছরের চুক্তিতে আর্সেনাল ছেড়ে এভারটনে ডেনিশ মিডফিল্ডার ভারতে এসে প্রস্তুতি ম্যাচ খেলবে না অস্ট্রেলিয়া ২৪ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিলো ইসরায়েল

সানি লিওন-দেবের পুরনো ভিডিও ভাইরাল!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-১৯, | ০৩:৫৪:১৫ |
টালিউড সিনেমা ‘ধূমকেতু’ যখন জনপ্রিয়তার শীর্ষে তখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অভিনেতা দীপক অধিকারী দেব ও বলিউড অভিনেত্রী সানি লিওনের একটি পুরনো ভিডিও। যা দর্শক মহলে আরও জনপ্রিয় করে তুলছে দেবকে।
ভাইরাল ভিডিওটি ৪ বছর আগের ডান্স বাংলা ডান্স জুনিয়র সিজন ২-র ফাইনাল পর্বের ভিডিও। ওই সিজনে বিচারকের আসনে ছিলেন দেব, মোনামি ঘোষ ও মিঠুন চক্রবর্তী। সে পর্বে বিশেষ অতিথি হয়ে হাজির ছিলেন সানি। অনুষ্ঠানের এক মুহূর্তে পারফর্ম করেন দেব ও সানি।
টালিউড সিনেমা ‘রংবাজ’র জনপ্রিয় গান ‘কী করে তোকে বলব, তুই কে আমার’ গানে নৃত্য পরিবেশন করেন দেব ও সানি। এ সময় দেব পরেছিলেন সাদার মধ্যে কালো বর্ডারের কোর্ট ও সাদা রংয়ের প্যান্ট।
অন্যদিকে সানি লিওন পরেছিলেন হালকা পেস্ট রংয়ের ফ্লোর টাচ গাউন। সে ভিডিওই হঠাৎ করে আবারও সোশ্যাল মিডিয়ায় আলোচনার সৃষ্টি করেছে।
প্রসঙ্গত, সম্প্রতি দেব অভিনীত সিনেমা ‘ধূমকেতু’ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। রানা সরকারের প্রোডাকশনে কৌশিক পাঙ্গুলি পরিচালিত এ সিনেমা ঝড় তুলেছে টালিউডে। ভাঙছে একের পর এক রেকর্ড।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..