✕

সর্বশেষ :
পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর শিক্ষাপ্রতিষ্ঠান শনিবার খোলা থাকবে কিনা, যা জানা গেল শেষ মুহূর্তে দুর্গাপূজার প্রস্তুতি, শুক্রবার বাজবে ঢাকের বাদ্য ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি পৃথক অভিযানে ভায়াগ্রা ও নিষিদ্ধ ক্রিমসহ কোটি টাকার পণ্য জব্দ উত্তরায় সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক কৃষি উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা জোরদারে আগ্রহী কানাডা বগুড়ায় শিক্ষককে পিটিয়ে আহত করা সপ্তম শ্রেণির শিক্ষার্থী গ্রেপ্তার আগাম সবজি চাষে ব্যস্ত কৃষক কৃষি খাত লাভজনক করতে সরকারকে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি

পাকস্থলীতে ইয়াবা পরিবহন, গ্রেপ্তার যুবক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-১২-১৮, | ১১:১৬:০২ |

বিমানযাত্রী বেশে  পাকস্থলীতে ইয়াবা পরিবহনের সময় ৩ হাজার ৫৮৮ পিস ইয়াবাসহ মো. পলাশ (২৮) নামে একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

বুধবার (১৮ ডিসেম্বর) এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন জানায়, গত ১৬ ডিসেম্বর সন্ধ্যার দিকে একটি ফ্লাইটে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা পরিবহনের সময় গোপন সংবাদের ভিত্তিতে মো. পলাশকে আভ্যন্তরীণ টার্মিনাল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাকে এএপি অফিসে নিয়ে আসা হলে সে পাকস্থলীতে সুকৌশলে ইয়াবা পরিবহন করছে বলে নিশ্চিত করে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..