✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

২৪ সালে বিশ্বে ৩৬১ সাংবাদিক কারাবন্দী, বাংলাদেশে ৪

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-১৭, | ১১:০৮:১২ |

২০২৪ সালের ১ ডিসেম্বর পর্যন্ত বিশ্বব্যাপী মোট ৩৬১ জন সাংবাদিক কারারুদ্ধ হয়েছেন। আর বাংলাদেশে কারারুদ্ধ হয়েছে চারজন সাংবাদিক। সাংবাদিকদের নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) শুক্রবার (১৭ জানুয়ারি) এই জেল শুমারি প্রকাশ করে।

সিপিজের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে আটক এই চার সাংবাদিককেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থক হিসেবে দেখা হয়েছে।

বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিতিশীলতাকে এসব আটকের পেছনে প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয় এই প্রতিবেদনে।

প্রতিবেদনে বলা হয়, ‘যেসব সাংবাদিকের প্রতিবেদনকে হাসিনাপন্থী হিসেবে দেখা হয়েছে, তাদের অনেকেই পরে অপরাধমূলক তদন্তের লক্ষ্যবস্তু হয়েছেন।’

কারাবন্দী সাংবাদিকদের সংখ্যার ভিত্তিতে সিপিজের করা র‍্যাংকিংয়ে বাংলাদেশ ১৪তম স্থানে রয়েছে। তিন কারাবন্দী সাংবাদিক নিয়ে ভারত আছে ১৫তম স্থানে।

২০২৪ সালে বাংলাদেশ ও ভারতের তুলনায় আফগানিস্তানে কম সংখ্যক সাংবাদিক কারাবন্দী হয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের ১ ডিসেম্বর পর্যন্ত বিশ্বব্যাপী মোট ৩৬১ জন সাংবাদিক কারারুদ্ধ হয়েছেন। এর মধ্যে সর্বাধিক সাংবাদিক আটকের রেকর্ড চীনের, সেখানে ৫০ জনকে আটক করা হয়েছে। এরপরই আছে ইসরায়েল, দেশটিকে আটক আছেন ৪৩ জন। ইসরায়েলের আটক করা সব সাংবাদিকই ফিলিস্তিনি।

গ্রেপ্তার সাংবাদিকদের মধ্যে একজনকে মৃত্যুদণ্ড ও ১০ জনকে যাবজ্জীবন দেওয়া হয়েছে।

এছাড়া, ৫৪ জন সাংবাদিককে ১০ বছরের বেশি এবং ৫৫ জনকে পাঁচ থেকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রাজনীতি নিয়ে প্রতিবেদনের দায়িত্বে থাকা সাংবাদিক বা প্রতিবেদকরাই সবচেয়ে বেশি আটক হয়েছেন বলে জানায় সিপিজে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..